শনিবার খুলবে সৌভাগ্যের দরজা! কাজে প্রশংসা, হঠাৎ হাতে আসবে টাকা, আজ দুর্দান্ত দিন কাটবে এই রাশির
নিজস্ব সংবাদদাতা
৮ আগস্ট ২০২৬ ০৮ : ০২
শেয়ার করুন
1
13
আজ শনিবার ৮ আগস্ট। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ কয়েকটি রাশির জাতক-জাতিকা সাফল্য লাভ করতে পারেন, আবার অন্যদের সম্পর্কে আসতে পারে চ্যালেঞ্জ। তাহলে মেষ থেকে মীন, আজকের রাশিফল জেনে নেওয়া যাক।
2
13
মেষ: অর্থের দিক থেকে পরিস্থিতি মোটের উপর ভাল থাকবে। বাজেট মেনে চললে সঞ্চয় বাড়াতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার কথাবার্তা ঊর্ধ্বতন কর্তাদের নজর কাড়তে পারে।
3
13
বৃষ: আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে। নতুন আয়ের পথ খুলতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও তা দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন।
4
13
মিথুন: আয় ঠিক থাকলেও হঠাৎ কিছু বাড়তি খরচ হতে পারে। তাই সঞ্চয়ের দিকে নজর দিন। পড়াশোনা বা নতুন চাকরির ক্ষেত্রে পরিচিতদের সাহায্য মিলতে পারে।
5
13
কর্কট: অর্থ সংক্রান্ত বিষয়ে বিচক্ষণতার পরিচয় দিতে পারবেন। সঞ্চয় ও ভবিষ্যতের পরিকল্পনার জন্য সময়টি ভালো। আপনার কাজের দক্ষতায় সম্মান বাড়বে।
6
13
সিংহ: পুরনো পরিশ্রমের ফল এবার হাতে আসতে পারে। আগের কোনও বিনিয়োগ বা ব্যবসায়িক সিদ্ধান্ত থেকে লাভের সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে অহেতুক বিবাদ এড়িয়ে চলুন।
7
13
কন্যা: অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে দূরে থাকুন। দ্রুত লাভের আশায় ঝুঁকি না নিয়ে দীর্ঘমেয়াদি সঞ্চয়ের দিকে নজর দেওয়া ভালো। ব্যবসায় কোনও চুক্তিতে সই করার আগে নথিপত্র ভাল করে দেখে নিন।
8
13
তুলা: অর্থের বিষয়ে অন্যের কথায় ভরসা করে বিনিয়োগ করবেন না। পরিবারের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা করা ভাল। নতুন দক্ষতা শেখার সুযোগ আসতে পারে।
9
13
বৃশ্চিক: আটকে থাকা টাকা বা পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। কোনও কাজ দলবদ্ধভাবে করলে বেশি লাভ হবে।
10
13
ধনু: পরিকল্পনা করে এগোলে আর্থিক উন্নতির সুযোগ রয়েছে। কোনও আটকে থাকা অর্থনৈতিক বিষয় এগোতে পারে। চাকরি বদলানোর পরিকল্পনা থাকলে আগে ভালভাবে খোঁজখবর নিন।
11
13
মকর: অর্থনৈতিক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকবে। পুরনো আর্থিক চাপ কিছুটা কমতে পারে। তবে লোভনীয় প্রস্তাবে পড়ে অপ্রয়োজনীয় ঋণ নেবেন না।
12
13
কুম্ভ: নতুন কিছু করার ইচ্ছা থাকলেও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে আপনার নতুন চিন্তাভাবনা প্রশংসা পেতে পারে। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ থেকেও সুযোগ আসতে পারে।
13
13
মীন: খরচের বিষয়ে সতর্ক থাকা জরুরি।অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সঞ্চয় বাড়ানোর চেষ্টা করুন। পারিবারিক বা যৌথ অর্থের বিষয়ে আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না।