কান চুলকানো অতি চেনা সমস্যা। কম বেশি সকলেই এটার সম্মুখীন হয়েছেন। বিভিন্ন কারণের জন্য কান চুলকাতে পারে। সে ময়লা জমা হোক বা কোনও সংক্রমণ বা অন্য কোনও কারণ। পরিবেশও দায়ী হতে পারে এই সমস্যার জন্য। কিন্তু কেন এই চুলকানি বাড়তে পারে জেনে নিন। ছবি- সংগৃহীত
2
7
ইয়ার ওয়াক্স অন্যতম প্রধান কারণ কান চুলকানোর। এটি নিজে থেকেই তৈরি হয় ধুলো, ময়লা, ব্যাকটেরিয়া ইত্যাদিকে কানের ভিতরে যাওয়া থেকে আটকায়। এটি সাধারণত কানের বাইরের দিকে বেরিয়ে আসে। কিন্তু কান খোঁচালে সেটা ভিতরে ঢুকে যায়। জমে যায়। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে। বারে চুলকানি। ছবি- সংগৃহীত
3
7
সংক্রমণ হলেও কান চুলকায়। প্রদাহ বাড়লে চুলকানি বাড়ে। আর বারবার কান চুলকালে সেটা লাল হয়ে যেতে পারে, টিস্যু ছিঁড়ে যেতে পারে। ছবি- সংগৃহীত
4
7
কানের আশেপাশে বা ভিতরের ত্বকে কোনও রকম রোগ যেমন একজিমা, সোরিয়াসিস, ইত্যাদির কারণে কান চুলকাতে পারে। ছবি- সংগৃহীত
5
7
কানের ভিতরে জল জমে থাকলে তাতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এতে ব্যথা, চুলকানি হতে পারে। কান ফুলেও যায়। ছবি- সংগৃহীত
6
7
যাঁরা শ্রবণ যন্ত্র পরেন তাঁদেরও কান চুলকানোর সমস্যা দেখা দেয়। এক টানা এই যন্ত্র পরে থাকতে থাকতে, সেটার চাপের কারণে ব্যথা, চুলকানি দুই হতে পারে। ছবি- সংগৃহীত
7
7
কোনও খাবার থেকে অ্যালার্জির কারণে কান চুলকানোর সমস্যা দেখা দিতে পারে। আবার ওরাল অ্যালার্জি সিন্ড্রোম থেকেও কান চুলকাতে পারে। ছবি- সংগৃহীত