আগামী ১৮ জুন অত্যন্ত পবিত্র দিন। এদিন একসঙ্গে ৩টি দারুণ যোগ তৈরি হচ্ছে। প্রথমত, এদিন গুরু পুষ্য অমৃত যোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার বিনায়ক চতুর্থীও পড়েছে। ছবি: সংগৃহীত
2
6
এছাড়া এদিন কর্কট রাশিতে গুরু এবং চন্দ্র জুটি বাঁধছে, ফলে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ। এই তিন যোগের কারণে একাধিক রাশি যেমন লাভবান হবেন, তেমনই এদিন এই সহজ টোটকা করলে মনে ৩ ইচ্ছে পূরণ হবে, দূর হবে ৩ সমস্যাও। জেনে নিন কী করণীয়। ছবি: সংগৃহীত
3
6
কী কী লাগবে এই টোটকার জন্য? এক বাটি কাঁচা দুধ, অল্প হলুদ এবং অল্প চিনি নিলেই হবে। এবার এই দুধে এক চিমটে হলুদ এবং এক চিমটে চিনি দিয়ে দিন। ছবি: সংগৃহীত
4
6
এবার এই দুধের বাটি হাতে নিয়ে মনে মনে নিজের যে তিনটি ইচ্ছে পূরণ করতে চান সেগুলো প্রথমে বলুন। তারপর যে ৩টি সমস্যা থেকে মুক্তি পেতে চান সেগুলো বলুন। সমস্যাগুলো চলে গিয়েছে, ইচ্ছেগুলো পূরণ হয়েছে, অর্থাৎ ঘটে গিয়েছে বিষয়গুলো এভাবে মনে মনে ভেবে দুধটা অল্প অল্প করে খান। ছবি: সংগৃহীত
5
6
কখন করবেন এই টোটকা? ১৮ জুন রাত ৮টা থেকে ১২ টার মধ্যে এই উপায় করুন। এই টোটকা করলে কীভাবে মনের ইচ্ছে পূরণ হবে? গুরু বা বৃহস্পতি অ্যাক্টিভেট হলে কাজে কোনও বাধা এসে থাকলে সেটা দূর হবে। এটা নিশ্চিত করবে হলুদ। ছবি: সংগৃহীত
6
6
চিনি জীবনে মিষ্টতা আনবে। একই সঙ্গে উদ্বেগ, দুশ্চিন্তা দূর করবে। মন শান্ত রাখবে। আর কাঁচা দুধ হল চন্দ্রের প্রতীক, বিনায়ক চতুর্থীর রাতে এটা আপনার সব ভয় দূর করবে। এই তিন উপাদান গুরু, চন্দ্র এবং শুক্রকে অ্যাক্টিভেট করবে। ছবি: সংগৃহীত