রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠান হতে চলেছে সন্ধ্যায়৷ হায়দরাবাদের তাজ কৃষ্ণ হোটেলে বসছে আসর৷ ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে  হয়েছিল বিজয়-রশ্মিকার রাজকীয় বিয়ের অনুষ্ঠান৷

আমন্ত্রিতের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং তাঁর স্ত্রী। 

১৬ ফেব্রুয়ারি বিজয়-রশ্মিকার সই করা একটি আমন্ত্রণপত্র ভাইরাল হয়েছিল। সেখানে বিজয় লিখেছেন, 
" এক বিশেষ খবর জানাতে এবং আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাকে আমন্ত্রণ জানাতে এই পত্র৷ পরিবার এবং গুরুজনদের আশীর্বাদ নিয়ে আমি এবং  রশ্মিকা ২৬ ফেব্রুয়ারি বিয়ে করছি৷ জীবনের নতুন অধ্যায় শুরু করছি, আপনাদের উপস্থিতি এবং আশীর্বাদ আমাদের জীবনকে আরও বিশেষ করে তুলবে। " 

আরও লেখা ছিল, "আমাদের বিয়ের প্রীতিভোজে বুধবার ৪ মার্চ ২০২৬, সন্ধ্যা ৭ টায়  আপনার আমন্ত্রণ।  আমন্ত্রণ স্থল- তাজ কৃষ্ণ,বানজারা হিলস, হায়দরাবাদ৷ সকলে একসঙ্গে আনন্দ উদযাপন করব৷ " 

সূত্রের খবর, প্রীতিভোজে মূলত হিন্দি, তামিল, তেলুগু, এবং কন্নড় চলচ্চিত্রের খ্যাতনামীরা থাকবেন৷ এছাড়া রাজনৈতিক জগতের বিখ্যাত মানুষেরা থাকবেন৷ 

নিরাপত্তার কথা মাথায় রেখে বিজয়-রশ্মিকা জানিয়েছেন, "আপনাদের খুশি আর নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের আশীর্বাদ আর সহযোগিতায় আপনার আপ্লুত৷ এই অনুষ্ঠানকে সফল করতে সকলের একান্ত সহযোগিতা কামনা করি। "