ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েছেন বিজয় দেবেরাকোণ্ডা এবং রশ্মিকা মন্দানা। দেখতে দেখতে তাঁদের বিয়ের মাস ঘুরে গেল। মার্চের ২৬ তারিখ এই তারকা জুটি অন্ধ্র প্রদেশের অনন্তপুরে ছিলেন ছবির শুটিং করার জন্য। বর্তমানে তাঁরা 'রানাবলী' ছবির শুটিং করছেন। আর সেখানেই তাঁদের বিয়ের এক মাস পালন করলেন। 

বিয়ের এক মাস উপলক্ষে বিজয় এবং রশ্মিকা তাঁদের ছবির সেটেই আরতির আয়োজন করেছিলেন। এমনকী সেদিনের শুটিং শুরুর আগে দু'জনে মিলে কাছের একটি মন্দিরে গিয়েছিলেন। আর সেখানেই ঘটল বিপত্তি! 

কী ঘটেছে? সম্প্রতি অন্ধ্র প্রদেশ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিজয় দেবেরাকোণ্ডার পরনে ক্রিম রোঝের একটি কুর্তা এবং পায়জামা। অন্যদিকে রশ্মিকার পরনে ছিল নীল কুর্তি। তাঁরা দুজনেই মন্দিরে এসে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। অনেকে তাঁদের ফুল উপহার দেন। ভক্তদের এই তারকা যুগলের থেকে দূরে রাখার চেষ্টা করেন নিরাপত্তা রক্ষীরা। কিন্তু সেটা সম্ভব হয়নি। ভিড় উপচে পড়ে তাঁদের একবার দেখার নেশায়। 

ভিড় থেকে স্ত্রীকে বাঁচাতে তাঁর হাত শক্ত করে ধরে রাখেন বিজয়। এরপর তাঁরা হনুমান মন্দিরের পুরোহিতের থেকে আশ্রীবাগ নেন। পুজো দিয়ে স্ত্রীকে রীতিমত আগলে রেখে মন্দির থেকে বেরোন বিজয়। 
ভিড় টপকে বিজয় এবং রশ্মিকা তাঁদের ছবির সেটে পৌঁছন। আরতি করেন। তাঁদের কুমকুমের টিপ পরানো হয়। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Anantapur_diaries (@atp_diaries)