দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রির ‘পাওয়ার কাপল’ বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে নজির গড়লেন। চলতি বছরের শুরুতে তেলঙ্গানার অন্দরে শিক্ষার প্রসারে যে স্কলারশিপ বা বৃত্তি প্রকল্পের কথা তাঁরা ঘোষণা করেছিলেন, আজ তার শুভ সূচনা হল বিজয়ের পৈতৃক ভিটেতে।

রবিবার তেলঙ্গানার আচামপেট মন্ডলের থাম্মানপেট গ্রামে সশরীরে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। উল্লেখ্য, এই গ্রামেই বিজয়ের বাবার জন্ম। গত ২৬শে ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় বিয়ের পর এটিই ওঁরদের প্রথম যৌথ সমাজসেবামূলক সফর। ওঁদের নতুন আবাসের ‘গৃহপ্রবেশ’ ও ‘সত্যনারায়ণ ব্রত’ পূজার সময় তাঁরা কথা দিয়েছিলেন গ্রামের মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়ানোর, আর আজ সেই স্বপ্নকেই বাস্তবায়িত করলেন তাঁরা।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ নির্বাচিত ১৮০ জন ছাত্রছাত্রীর তালিকা শেয়ার করে বিজয় দেবেরাকোন্ডা একটি আবেগঘন পোস্ট করেছেন। তিনি লেখেন, “আমরা এখন থাম্মানপেটের পথে। এই ছোট্ট গ্রামেই আমার বাবা জন্মেছিলেন । গত ফেব্রুয়ারিতে রশ্মিকা এবং আমি আমাদের একটি ছোট্ট স্বপ্নের কথা ঘোষণা করেছিলাম— তেলঙ্গানার আচামপেট মন্ডলের নবম ও দশম শ্রেণীর পরিশ্রমী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা। এখানে সেই ১৮০ জন বাচ্চার তালিকা রয়েছে যারা ওদের বাবা-মায়ের মুখ উজ্জ্বল করেছে।”

?ref_src=twsrc%5Etfw">June 14, 2026

অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও ওঁরদের অভিভাবকদের উদ্দেশ্যে বিজয় বলেন, “এই ছোট স্কলারশিপের উপহারটি হয়তো খুব সামান্য, কিন্তু আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমাদের জীবনের অংশ হতে চাই। ধীরে ধীরে আমার গ্রাম থেকে শুরু করে পুরো তেলঙ্গানায় আমি এই বিষয়টি  ছড়িয়ে দিতে চাই।”

 

?ref_src=twsrc%5Etfw">June 14, 2026

 

এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রশ্মিকা মান্দানার বক্তব্য। মঞ্চে দাঁড়িয়ে নিজের নামের সাথে ‘দেবেরাকোন্ডা’ পদবী জুড়ে দিয়ে রশ্মিকা যখন কথা বলা শুরু করেন, তখন করতালিতে ফেটে পড়ে গোটা গ্রাম। উচ্ছ্বসিত রশ্মিকা বলেন, “আমি আজ খুব বেশি কথা বলব না, তবে দেবেরাকোন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে আজ আমরা খুব ভাল একটা কাজ শুরু করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আচামপেট এবং থাম্মানপেট— যা আমার শ্বশুরমশাইয়ের গ্রাম, সেখান থেকেই এই যাত্রা শুরু করব। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে রশ্মিকা মন্দানা দেবেরাকোন্ডা হিসেবে কথা বলছি। আমি সত্যিই খুব উত্তেজিত!”

ব্যক্তিগত জীবনে সুখে সংসার করার পাশাপাশি পেশাগত জীবনেও আবার বড় পর্দায় ফিরতে চলেছে এই হিট জুটি। আগামী ১১ই সেপ্টেম্বর, ২০২৬ মুক্তি পেতে চলেছে বিজয় ও রশ্মিকার নতুন ছবি ‘রণবালী’ । ‘গীতা গোবিন্দম’ (২০১৮) এবং ‘ডিয়ার কমরেড’ (২০১৯)-এর পর এটি ওঁদের তৃতীয় কাজ এবং বিয়ের পর প্রথম ছবি। রাহুল সংকৃত্যন পরিচালিত এই ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওঁরদের অগুনতি অনুরাগী।

শিক্ষার প্রতি এই অনুরাগী দম্পতির দায়বদ্ধতা আজ সাধারণ মানুষের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। যে মানুষদের ভালবাসায় তাঁরা আজ সুপারস্টার, সেই শিকড়কেই সম্মান জানাতে ভোলেননি বিজয় ও রশ্মিকা।