পয়লা বৈশাখ মানেই বাংলার নতুন বছর৷ বাঙালির কাছে পয়লা বৈশাখ আর বৈশাখী আড্ডা, গান, খাওয়াদাওয়া সমার্থক৷ আরও একটা বিষয় নববর্ষকে বিশেষ করে তোলে৷ বাংলা ক্যালেন্ডার৷
নববর্ষ ১৪৩৩ এ বাংলা ক্যালেন্ডারের পাতায় এবার স্থান পেল বাঙালির চিরকালীন আবেগ উত্তম সৌমিত্র।
এই বছর মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ। তাঁর আগে নববর্ষে বাঙালির দুই আইকন, চিরনতুন হিরো উত্তমকুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনে বিভিন্ন মুহূর্ত দিয়ে সাজানো এই ক্যালেন্ডার৷ ১৮ এপ্রিল, বিকাল ৫টায় মহাজাতি সদনে ক্যালেন্ডার প্রকাশ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷
ক্ল্যালেন্ডার প্রকশের পাশপাশি পরিবেশিত হবে বিশেষ নৃত্য -গীতি আলেখ্য " দুই পুরুষ" । দুই কিংবদন্তি অভিনেতার চলচ্চিত্রের গান, গানের গল্প, ব্যাক্তিগত সম্পর্কের নানা দিক এই নৃত্য-গীতি আলেখ্যর মূল উপজীব্য৷

শুধু চলচ্চিত্র নয়, থাকবে বাংলা গান। বাংলা পুরাতনী গান থেকে আধুনিক বাংলা ব্যান্ডের গান সব মিলিয়ে সঙ্গীতানুষ্ঠান "বোশেখের বৈঠকীতে"। অংশগ্রহণ করবেন শ্রীকুমার চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, সিধু, পৌষালী ব্যানার্জি সহ অনেক শিল্পী উপস্থিত থাকবেন৷
অনুষ্ঠান সম্পর্কে এক কর্মকর্তা সঞ্জীব আচার্য বলেন, "বাঙালির নববর্ষের সঙ্গে ক্যালেন্ডার ও বাংলা গান ভীষণ ভাবে জড়িয়ে আছে। বাংলা বছরের শুরুতে সেই বাঙালিয়ানার উদযাপন।শুধুই বিনোদনের নয়, বিনোদনের পাশাপাশি থ্যালাসেমিয়া নিয়্র সচেতনতা গড়ে তোলাও এই অনুষ্ঠানের লক্ষ্য। "















