একটু একটু করে শুভর প্রেমে পড়ছে শাওন? এরকমই দেখা যাচ্ছে জি বাংলার ধারাবাহিক 'সাত পাকে বাঁধা'য়। ইতিমধ্যেই সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, শুভ শাওনের বাবাকে বলে আজ মেয়ের সঙ্গে তার ছবি তোলার কথা ছিল। সেই কথা যেন রাখে সে। শাওনের বাবাও মেয়ের সঙ্গে ছবি তুলতে যায়। কিন্তু শাওন বাবার সঙ্গে যে সেলফিটা তোলে তাতে তার বাবার ছবিটা তেমনভাবে বোঝা যায় না।
ছবি দেখে মন খারাপ হয়ে যায় শাওনের। আর ঠিক সেই সময় শুভ আসে তার কাছে। দেখায়, বাবা-মেয়ের ছবি তার ফোনে তুলেছে সে। আর সেটা খুবই সুন্দর এসেছে। ছবি দেখে শাওন খুশির চোটে শুভর গালে চুমু খেয়ে বসে। শুভও অবাক হয়ে যায়। শাওনও নিজের কাণ্ডে লজ্জায় লাল হয়ে যায়। তবে এভাবেই কি ধীরে ধীরে কাছে আসবে তারা? উত্তরের অপেক্ষায় দর্শক মহল।
বাবা ও পিসির কাছেই বড় হয়েছে সে। মাকে ছোটবেলা থেকেই দেখেনি সে। তাই খুবই অনাদরে বড় হয়েছে। বাবার স্নেহ, ভালবাসা তো দূরের কথা, ভাল ব্যবহারটুকুও পায়নি সে। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল শাওন এবার তার মায়ের পরিচয় জানতে পারবে। দেখা গিয়েছিল, শাওন ও রাইমা একসঙ্গে পুজোর ঘরে আসে। কিন্তু মেয়েকে পুজোর জায়গায় দেখে রেগে যায় শাওনের বাবা। এদিকে, তাদের বাড়িতে আসে এক মধ্যবয়স্ক দম্পতি। তারা এসেই নন্দিতার মেয়ের খোঁজ করে। কিন্তু কে এই নন্দিতা? ভাবতে থাকে শাওন। তারপরেই তার বাড়ির লোক শাওনকেই নন্দিতার মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দেয়। মায়ের আসল পরিচয় জানতে পেরে থতমত খেয়ে যায় শাওন। মায়ের সান্নিধ্যে আসেনি বলে শুভর সাধারণ পরিবারের সঙ্গে আরও বেশি করে মানিয়ে নিতে চায় শাওন।
প্রসঙ্গত, 'সাত পাকে বাঁধা' ধারাবাহিকে 'শুভ'র চরিত্রে দেখা যাচ্ছে রাহুল মজুমদারকে। 'শাওন'-এর চরিত্রে অভিনয় করছেন নবাগতা সম্পূর্ণা রক্ষিত। এছাড়াও শাওনের বাবা ও পিসির ভূমিকায় আছেন দেবদূত ঘোষ, চান্দ্রেয়ী ঘোষ। নতুন শুরু হলেও এখন থেকেই রাহুল ও সম্পূর্ণার এই নতুন জুটিকে দারুণ পছন্দ করছেন দর্শক।
















