রাট চমক আসতে চলেছে জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'য়। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছে রায়ানের পিসি পৌষালী তার জীবনসঙ্গী খুঁজে পেয়েছে। পারুল-রায়ানের অফিসের বস অনিরুদ্ধর সঙ্গে বিয়ে হয়েছে তার। খুশির এই মুহূর্তে বাড়ির সবার মন উৎফুল্ল। এর মধ্যেই আরও এক নতুন প্রেম কাহিনি শুরু হতে চলেছে এই পরিবারে। প্রেমটা এবার দেখানো হবে পারুল-রায়ানের। তাঁদের জুটির রোম্যান্স দেখার জন্য কবে থেকে অপেক্ষায় দর্শক মহল। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। দোলের দিন নিজের মনের কথা পারুলকে বলতে যায় রায়ান। আর ঠিক তখনই ঘটে বিরাট অঘটন।
রায়ানদের বাড়ি একদল লোক এসে এলোপাথাড়ি গুলি চালায়। ওই ব্যক্তিদের ধরে পারুল ও রায়ান উচিত শিক্ষা দিলেও তারা পালিয়ে যায়। এদিকে, সবাই সুস্থ থাকলেও রায়ানের দাদা মৈনাকের পেটে গুলি লাগে। মৈনাকের এই অবস্থা দেখে বাড়ির সবাই চমকে ওঠে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
পরে পারুল ও রায়ান জানতে পারে এই কাজ করেছে সংযুক্তা। সংযুক্তাকে শাস্তি দিতে লন্ডনে পৌঁছে যায় পারুল, রায়ান। সংযুক্তাকে শাস্তি দেওয়ার আগেই তারা নিজেরাই ষড়যন্ত্রের শিকার হয়। সংযুক্তা গুণ্ডা দিয়ে তাদের অজ্ঞান করে বালির নিচে চাপা দিয়ে রাখে। এরপর জানায় তাদের মাথা দিয়েই গল্ফ খেলবে সে। প্রথম নাকি পারুলের সঙ্গে হবে এই এক্সপিরিমেন্ট। এই কথা শুনে ভয়ে পারুলের নাম ধরে চিৎকার করে ওঠে রায়ান।
সংযুক্তাকে শাস্তি দিতে গিয়ে কি নিজেরাই বিপদের মুখে পড়বে? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? সম্প্রতি নতুন প্রোমো দেখে বেশ উত্তেজিত দর্শক।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ ধরে 'পরশুরাম আজকের নায়ক' ও 'প্রোফেসার বিদ্যা ব্যানার্জি'র দাপটে পিছিয়ে পড়েছিল কয়েকটি ধারাবাহিক। ক'দিন হল আবারও নিজের জায়গা ফিরে পেয়েছে জি বাংলার 'পরিণীতা'। গত সপ্তাহে সবাইকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করেছিল এই ধারাবাহিক। এখন জমে উঠেছে পারুল-রায়ানের খুনসুটি। তাই গল্পের মোড়ে এখন দৃষ্টি আকর্ষণ করছে দর্শকের। গত সপ্তাহে মেগার প্রাপ্ত নম্বর ছিল ৬.২।
