বনলতাকে বাঁচাতে এবার বিরাট পদক্ষেপ লাজুর। মোড় ঘোরানো পর্ব আসতে চলেছে জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'য়। এবার সে সাহস করে ময়ূখের মুখোমুখি হতে চলেছে। লাজু বনলতার অবস্থা বুঝতে পারে, বোঝে সে কোনও চাপে পড়ে ঠাম্মির গয়না চুরি করেছে। ময়ূখের সঙ্গে বনলতা সেজে ফোনে কথা বলে সে। তখনই জানতে পারে যে, ময়ূখ বনলতার থেকে ১৫ লক্ষ্য টাকা চাইছে। সে বুদ্ধি করে ময়ূখকে ডেকে পাঠায়। এদিকে, কলেজে গিয়ে এক বন্ধুকে সঙ্গে নিয়ে যায় ময়ূখের সঙ্গে দেখা করতে। যাওয়ার আগে পুলিশ স্টেশনে দেখা করে সবটা বলে যায় লাজবন্তী।

এখানেই আসে টুইস্ট। এসব কোনওকিছুই জানতে পারে না অনুভব।‌ সে গাড়ি নিয়ে অফিস যাওয়ার পর দেখতে পায় লাজু একজনের বাইকে করে চলে যাচ্ছে। এরপর তাকে ফোন করে কোথায় আছে জানতে চাইলে লাজু ব্যস্ত আছে বলে ফোন কেটে দেয়। 

অনুভব ভাবে লাজু কলেজে গিয়ে নিশ্চয়ই কারওর সঙ্গে প্রেম করছে। কিন্তু সে জানতে পারে না আসল ঘটনাটা। এদিকে, একাই এসবের মোকাবিলা করবে বলে ঠিক করে লাজু। সে কি পারবে বনলতাকে বাঁচাতে? আর অনুভব? সে কি ভুল বুঝবে লাজুকে? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? উত্তরের অপেক্ষায় ধারাবাহিকের অনুরাগীরা।

প্রসঙ্গত, 'কনে দেখা আলো' ধারাবাহিকে যেন ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে অনুভব, লাজু এবং বনলতার সম্পর্কের রসায়ন। এবার তার মধ্যে নতুন করে বিপদ বেড়েছে লাজু! বনলতার করা চুরির  অপবাদ এসে পড়েছে লাজুর উপর। অনুভবের মা সদর্পে জানিয়ে দেয় এই বাড়িতে আর লাজুকে তিনি থাকতে দেবেন না। তাই বাড়িতে এখন সে সাবধানে থাকে।‌ আর সবাই প্রায় চোখে চোখে রাখে থাকে। 

এদিকে, গল্পে সদ্যই দেখানো হয়েছে, ভ্যালেন্টাইনস ডে'তে লাজুর জন্য একটা উপহার আনে অনুভব। কিন্তু বনলতা সেটা বুঝতে পেরে হাতিয়ে নেয়। বাড়ির সবার সামনে লাজুকেই সে দেখায় উপহারটা। জানায় ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে অনুভব তাকে এটা দিয়েছে। এদিকে, লাজু নিজের ঘর পরিস্কার করতে গিয়ে দেখে বালিশের নিচে রাখা একটা উপহার। সে আনন্দে আত্মহারা হয়ে যায়। ভাবে সুদেব এসে তাকে লুকিয়ে উপহার দিয়ে গিয়েছে। সে উত্তেজিত হয়ে বাড়ির সবার কাছে এসে জানতে চায় সুদেব এই বাড়িতে এসেছে কিনা। কিন্তু জবাবে সবাই 'না' বলে। তাহলে এই উপহার কে দিল তাকে? ভাবতে থাকে লাজু। বনলতা কিন্তু সবটা বুঝতে পারে অনুভবের চোখ দেখেই। এদিকে অনুভব লাজুকে আড়ালে টেনে নিয়ে গিয়ে অভিমানের স্বরে জিজ্ঞেস করে বরের থেকে উপহার পাওয়ার খুব ইচ্ছে লাজুর? তারা একে অন্যকে ভালবাসলেও সেটা এখনও প্রকাশ করে উঠতে পারেনি।

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'কনে দেখা আলো' জি বাংলার পর্দায় সোম থেকে শুক্রবার পর্যন্ত রাত সাড়ে নটায় সম্প্রচারিত হয়।