খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে ‘রোমিও’
ও রোমিও ছবিটি তৃতীয় শনিবারে বক্স অফিসে আয় করেছে প্রায় ১ কোটি টাকা। শুক্রবারের তুলনায় আয় বেড়েছে প্রায় ৪০ শতাংশ, যদিও আগের শনিবারের তুলনায় এ ছবির বক্স অফিস কালেকশন কমেছে প্রায় ৮০ শতাংশের কাছাকাছি।শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি অভিনীত এই ছবির মোট আয় এখন ভারতীয় বক্স অফিসে দাঁড়িয়েছে প্রায় ৫৫.৭০ কোটি টাকা।বর্তমান ট্রেন্ড অনুযায়ী, তৃতীয় সপ্তাহান্তে ছবিটির আয় প্রায় ৩ কোটি টাকার কাছাকাছি তুলতে পারে। যার ফলে এ ছবির ফলে মোট সংগ্রহ ৫৭ কোটির দোরগোড়ায় পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।
ট্রেড বিশ্লেষকদের মতে, বর্তমান গতিপ্রকৃতি বজায় থাকলে ছবিটি শেষমেশ ভারতীয় প্রেক্ষাগৃহে সামান্য বেশি ৬০ কোটির আশেপাশেই নিজের বাণিজ্যিক যাত্রা শেষ করতে পারে।ছবিতে আরও অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, নানা পটেকর, বিক্রান্ত ম্যাসি এবং তমন্না ভাটিয়া সহ একাধিক তারকা।
এবার ইউটিউবার রাজপাল
৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বর্তমানে জামিনে থাকা অভিনেতা রাজপাল যাদব এবার শুরু করলেন নতুন ডিজিটাল যাত্রা। নিজের ইউটিউব চ্যানেল চালু করার ঘোষণা দিলেন তিনি।নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করে অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন অভিনেতা। সেই ভিডিওতে উষ্ণ অভিবাদন জানিয়ে তিনি বলেন, “বন্ধুরা, আমি তোমাদের রাজপাল। অনেকদিন ধরেই নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছিলাম। অবশেষে সেই সময় এসেছে। তোমাদের আশীর্বাদ চাই। আজ থেকেই আমার ইউটিউব চ্যানেল শুরু হচ্ছে—নাম ‘রাজপাল নৌরঙ্গ যাদব’।”
চ্যানেলের উদ্দেশ্য নিয়েও স্পষ্ট বার্তা দেন অভিনেতা। তাঁর কথায়, এই প্ল্যাটফর্মের লক্ষ্য শিশু থেকে প্রবীণ, সকলের জন্য আনন্দ ও বিনোদনের জায়গা তৈরি করা।ভিডিওর শেষে অনুরাগীদের চ্যানেলটি উপভোগ করতে, শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে আহ্বান জানান তিনি। পোস্টের ক্যাপশনেও ছিল একই বার্তা -নতুন শুরু, নতুন পথচলা।
আসছে ‘মালামাল উইকলি ২’!
গ্রামবাংলার প্রেক্ষাপটে হারানো লটারি টিকিটকে ঘিরে তুমুল কাণ্ড। এই গল্পেই তৈরি হয়েছিল ২০০৬ সালের জনপ্রিয় কমেডি ছবি মালামাল উইকলি । ছবিটি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন এবং অভিনয় করেছিলেন প্রয়াত ওম পুরি, রাজপাল যাদব ও রিতেশ দেশমুখ সহ একাধিক তারকা।
এবার সেই ছবির সিক্যুয়েল নিয়ে জোর জল্পনা। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে ছবির অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল নিজেই খবরটি নিশ্চিত করেছেন। একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, “হ্যাঁ, খবরটি সত্যি। আমি ছবিটি করছি।”এদিকে পরেশ রাওয়ালের হাতে এখন একাধিক সিক্যুয়েল প্রকল্প। তিনি যুক্ত রয়েছেন জনপ্রিয় কমেডি 'ভাগম ভাগ'-এর দ্বিতীয় পর্বেও। নতুন ছবিতে বদল এসেছে কাস্টে। মূল ছবির অভিনেতা গোবিন্দা-র জায়গায় দেখা যাবে মনোজ বাজপেয়ী-কে।
&t=313s
