‘ওহ ৭ দিন’-এর রিমেকে রণবীর-জাহ্নবী?
বলিউডের অন্যতম এভারগ্রিন ক্লাসিক ছবি ‘ওহ ৭ দিন’ চলতি ২০২৬ সালে এসে সগর্বে পা রাখল ওঁর ৪৩তম বছরে। ১৯৮৩ সালের এই ছবিটির হাত ধরেই রুপোলি পর্দায় অভিনেতা হিসেবে প্রথমবার লিড রোলে পা রেখেছিলেন অনিল কাপুর। ৪৩ বছর পূর্তির এই বিশেষ মুহূর্তে ছবিটির পেছনের অজানা ইতিহাস ভাগ করে নেওয়ার পাশাপাশি বনি কাপুর খোলসা করলেন এক অত্যন্ত আকর্ষণীয় তথ্য। আজ যদি এই ছবিটির আধুনিক রিমেক হয়, তবে আজকের প্রজন্মের কোন কোন তারকাকে ওঁর কাস্টিংয়ে রাখবেন, তা খোদ জানিয়ে দিলেন প্রযোজক।আজকের দর্শকদের রুচির কথা মাথায় রেখে বনি কাপুর স্পষ্ট করে বলেন, ওঁর এই আইকনিক সিনেমার রিমেক হলে মূল তিনটি চরিত্রের জন্য ওঁর ভীষণ স্পষ্ট ভিশন রয়েছে -
অনিল কাপুরের চরিত্রে (প্রেম প্রতাপ): ওঁর ছোট ভাই অনিল কাপুরের সেই বিখ্যাত চরিত্রে বনি কাপুর দেখতে চান আজকের প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা রণবীর কাপুর-কে।
পদ্মিনী কোলাপুরীর চরিত্রে (মায়া): ছবির প্রধান নারী চরিত্রের জন্য নিজের কন্যা জাহ্নবী কাপুর-এর ওপর ভরসা রাখতে চান তিনি।
নাসিরুদ্দিন শাহের চরিত্রে (ডা. আনন্দ): নাসিরুদ্দিন শাহের করা সেই গভীর ও পরিণত চরিত্রে ওঁর পছন্দ সিদ্ধার্থ মালহোত্রা -কে।
‘হেরা ফেরি ৩’ নিয়ে বিস্ফোরক প্রিয়দর্শন
বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’-এর তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালঅভিনীত এই ছবির ভবিষ্যৎ নিয়ে এবার এক অত্যন্ত হতাশাজনক আপডেট দিলেন প্রথম কিস্তির পরিচালক প্রিয়দর্শন । প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা যখন দাবি করছেন যে প্রজেক্টটি সঠিক পথেই এগোচ্ছে, ঠিক তখনই প্রিয়দর্শন এমন এক মন্তব্য করলেন, যা শুনে কার্যত মাথায় হাত পড়েছে ফ্র্যাঞ্চাইজির লাখো ভক্তের। পরিচালকের দাবি অনুযায়ী, আইনি জটে আটকে থাকা ‘হেরা ফেরি ৩’ হয়তো কোনওদিনও আলোর মুখ দেখবে না!প্রযোজক ফিরোজের কথার সূত্র ধরে তিনি বলেন, “ফিরোজ যা বলেছেন তা একদম সত্যি। বর্তমানে আমি ‘হেরা ফেরি ৩’-এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নই।”
তবে এর পরেই তিনি যে মন্তব্যটি করেছেন, তাতেই শোরগোল পড়ে গেছে বলিউড পাড়ায়। হতাশার সুরে প্রিয়দর্শন যোগ করেন,“আমার ধারণা, প্রচুর আইনি জটিলতা এবং ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ‘হেরা ফেরি ৩’ কোনওদিনও স্ক্রিনে রিলিজ করবে না। আমি এই প্রজেক্টে যুক্ত থাকি বা না থাকি, সেটা আর কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয়।”
দুরন্ত এগোচ্ছে 'ওয়েলকাম ৩'
অক্ষয় কুমার-এর ম্যাজিক কি তবে বক্স অফিসে ফিরল? এই মুহূর্তে ওটিটি এবং সিনেমা প্রেমীদের মধ্যে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সদ্য মুক্তি পাওয়া কমেডি-অ্যাডভেঞ্চার ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। গত শুক্রবার (২৬শে জুন) প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ছবিটি ওঁর বক্স অফিস কালেকশনে দারুণ গতি বজায় রেখেছে। প্রথম উইকএন্ড (প্রথম তিন দিন) শেষে বিশ্বজুড়ে ছবিটির আয় যেভাবে লাফিয়ে বেড়েছে, তাতে বেশ স্বস্তিতে ছবির নির্মাতারা।বক্স অফিস ট্রেড ট্র্যাকার ‘স্যাকনিল্ক’ -এর প্রতিবেদন অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে অর্থাৎ রবিবারে ভারতে এই ছবিটির নেট কালেকশন হয়েছে এক ধাক্কায় ২৪.৭৫ কোটি টাকা। এর ফলে প্রথম উইকএন্ডে শুধুমাত্র ভারত থেকেই ছবিটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৬৩.৭৫ কোটি টাকা।
মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী প্রায় ৯৩ কোটির বেশি ব্যবসা করে ১০০ কোটির ক্লাবে ঢোকার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ছবিটি। সারা দেশে মোট ১০,৮৬৭টি শো-তে চলা এই ছবিটির ক্ষেত্রে মূলত উইকএন্ডের বিকেল এবং রাতের শো-গুলোতে দর্শকদের রেকর্ড পরিমাণ ভিড় লক্ষ্য করা গিয়েছে।















