এবার টিআরপির প্রথম স্থানে জোড়া ধামাকা। স্টার জলসা ও জি বাংলার দুটি ধারাবাহিক 'পরশুরাম আজকের নায়ক' ও 'পরিণীতা' দুটি মেগাই এবার জিতে নিয়েছে 'বাংলা সেরা'র তকমা‌। যৌথভাবে দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। একদিকে যেমন পরশুরাম তটিনীর আসল পরিচয় খুঁজতে ব্যস্ত, অন্যদিকে পারুল ও রায়ানের এই নতুন সমীকরণ বেশ মনে ধরেছে দর্শকের। এখন নায়ক-নায়িকার রোম্যান্স দেখবে বলে অপেক্ষায় দর্শক। 


দ্বিতীয় স্থানেও রয়েছে দুটি ধারাবাহিক। ৬.২ নম্বর পেয়ে রয়েছে 'বিদ্যা ব্যানার্জি' ও 'রাঙামতি তীরন্দাজ'‌‌। স্টার জলসার পরপর দুটি ধারাবাহিকই রয়েছে এই স্থানে। একদিকে রাঙা মা হতে চলেছে, অন্যদিকে বিদ্যার জীবনেও আসতে চলেছে বিরাট ঝড়। ৬.০ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে 'তারে ধরি ধরি মনে করি'। এখন গোরার জীবনে রূপ নয়, অদ্বিতীয়ার এসে বিরাট পরিবর্তন নিয়ে এসেছে। 


চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'ও মোর দরদিয়া'। চলতি সপ্তাহে ৫.৯ নম্বর রয়েছে এই মেগার ঝুলিতে। এখন বাণী ও অনিরুদ্ধ বিপদের মোকাবিলা একসঙ্গে করলেও তাদের জীবনে সুখের কোনও চিহ্ন নেই। মেয়ে তানিকে নিয়ে সবসময় দুশ্চিন্তা রয়েই গিয়েছে তাদের। এবার টিআরপি তালিকার পাঁচ নম্বরে রয়েছে জি বাংলার ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'। ৫.৪ নম্বর পেয়ে এই স্থানে রয়েছে ধারাবাহিকটি।

ষষ্ঠ স্থানেও জোড়া ধারাবাহিক। ৫.৬ নম্বরে 'আমাদের দাদামণি'র সঙ্গে এই স্থান দখল করেছে আর্য-অপর্ণার 'চিরদিনই তুমি যে আমার'। এই ধারাবাহিকে এখন নায়ক-নায়িকার প্রেম আর রোমান্টিক মুহূর্ত দেখার জন্য অপেক্ষায় থাকেন দর্শক। সপ্তমে রয়েছে 'বেশ করেছি প্রেম করেছি'। প্রাপ্ত নম্বর ৫.৩। অষ্টমে ৫.১ পেয়ে যৌথভাবে রয়েছে 'চিরসখা' ও 'লক্ষ্মীঝাঁপি'। নবমে ৫.০-তে রয়েছে জি বাংলার 'কুসুম'। দশম স্থানে আছে 'কনে দেখা আলো', পেয়েছে ৪.৮। 

 

প্রসঙ্গত, গত বেশ কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার ধারাবাহিকই রেটিং চার্টে নিজেদের জায়গা ধরে রাখছিল। সেই তুলনায় জি বাংলার ধারাবাহিকের নম্বর বেশ খানিকটা কমেছিল। কিন্তু এবার স্টার জলসার পাশাপাশি জি বাংলার বেশ কিছু ধারাবাহিক নিজেদের জায়গা ফিরে পেয়েছে। প্রথম স্থানে যেমন চমক আছে, তেমন এক থেকে দশেও দুটি চ্যানেলের বিভিন্ন ধারাবাহিক মিলেমিশে রয়েছে। আগামীতে আসছে আরও নতুন ধারাবাহিক, টিআরপি-র দৌড়ে কতটা টিকে থাকে তারা, সেটাই দেখার।