দুর্ঘটনার পর স্মৃতি হারিয়েছে অদ্বিতীয়া। যদিও ধীরে ধীরে সেই স্মৃতি ফিরে আসছে তার। কিন্তু তারপরই নতুন বিপদে পড়বে নায়িকা। আর এবারই কি তবে গত জন্মের হিসেব নেবে গোরা? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে দিতিকে একটা ঘরে বন্ধ করে রেখেছে পুলস্ত্য। রূপ বদলে নায়িকার কাছে এসে জানায় গত ৭ জন্ম ধরে সে অপেক্ষা করছে তার জন্য। এবার আর কোনও ভুলচুক নয়। এই জন্মে ওকে নিজের করে পাবে সে। আর এর মাঝেই পুলস্ত্য যখন শালীনতার সীমা লঙ্ঘন করতে যায় তখন সেখানে স্ত্রীকে বাঁচাতে হাজির হয় গোরা। 

গোরা অদ্বিতীয়াকে বাঁচাতে এলেও, গতজন্মের কথা বলে। জানায় ফুলকে রক্ষা করার দায়িত্ব মুরারী মোহনের। অর্থাৎ তার। এমন অবস্থায় তাদের গতজন্মের কোন স্মৃতি ফিরে আসে বা কী ঘটে, পুলস্ত্যর হাত থেকে দিতিকে কীভাবেই বা গোরা রক্ষা করে সেটাই এখন দেখার। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)