অদ্বিতীয়ার জীবন থেকে যেন বিপদ পিছু ছাড়ছে না কিছুতেই। আরও একবার বিপদে, বলা ভাল মৃত্যু ফাঁদে পড়তে চলেছে সে, তাও জলেই। কুন্তলিনী এবং পুলস্ত্য কী ষড়যন্ত্র করল তার বিরুদ্ধে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। আর সেখানেই দেখা যাচ্ছে, দিতি আবারও বিপদে পড়তে চলেছে। তাও কুন্তলিনী এবং পুলস্ত্যর চক্রান্তের জন্য। প্রোমোতে দেখা যাচ্ছে, এক তন্ত্র সাধকের কাছে গিয়েছে কুন্তলিনী এবং পুলস্ত্য, উদ্দেশ্য দিতির ক্ষতিসাধন করা। সেই তান্ত্রিক তন্ত্র সাধনা করে জলে আবারও দিতির ফাঁড়া তৈরি করে। সেই নদীতে একটি কুমিরকে নিয়ে আসে। 

গোরার সঙ্গে দিতি নদীতে জল তুলতে গেলে সেই কুমির এসে লাফিয়ে পড়ে নায়িকার উপর। তাকে জলের মধ্যে টেনে নিয়ে যায়। গোটা ঘটনাটাই ঘটে গোরার সামনে। কিন্তু বিষয়টা এত আকস্মিক হয় যে সে থতমত খেয়ে যায়। এমন অবস্থা দিতিকে কী করে সে বাঁচাবে, আদৌ বাঁচাতে পারবে না কী ঘটবে সেটাই দেখার। সবটা মিলিয়ে যে আবারও এই ধারাবাহিকের গল্প জমে উঠতে চলেছে সেটা নিঃসন্দেহে বলা যায়। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)