'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকটি চলতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। সেরা জায়গাটি পুনরায় ফিরে পেতে এবার গল্পে আসছে নতুন চমক। 

চ্যানেল কর্তৃপক্ষের তরফে এদিন 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মহাপ্রভুর মূর্তির সামনে পাঁচিল তুলে দেওয়া হচ্ছে। আর গোরা, দিতি সহ সকলেই ব্যাগ হাতে বাড়ি ছাড়ছে। সেই সময়ই রক্তিম তাদের ব্রজধামের ফলকের উপর হাত বুলিয়ে বলে বি, এ, আর, বার হবে। তার সঙ্গীও জানায়, এই বাড়ি এখন তাদের। কোর্টের অর্ডার অনুযায়ী এই বাড়িটি তাদের দখলে এবার। আর সেখানেই তারা পানশালা বানাবে। পুলস্ত্য জানায় এই বাড়ি তার। 

এই কথা শুনে দিতি আর নিজেকে সামলাতে পারে না। সে জানিয়ে দেয় মাত্র ৭ দিনে সে এই বাড়ি পুনুরুদ্ধার করবে। আর মহাপ্রভুকে তারা যে অপমান করল সেটার প্রতিশোধ খোদ মহাপ্রভু নেবে। এবার গল্পে কী ঘটে সেটাই দেখার। দিতি নিজের কথা রাখতে পারে কিনা, এই বাড়ি পুনুরুদ্ধার করতে পারে বা পুলস্ত্যদের কোনও শাস্তি দেয় কিনা সেটাই দেখার। 

'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রোজ সম্প্রচারিত হয়। এই ধারাবাহিক প্রতি দিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দেখা যায়। তবে এই মোড় ঘোরানো বিশেষ পর্ব দেখা যাবে টানা ৭ দিন। ২৩ থেকে ২৯ মে সম্প্রচারিত হবে এই পর্বগুলো। মুখ্য ভূমিকায় রয়েছেন পল্লবী শর্মা, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, প্রমুখ।