বিরাট মোড় আসছে জি বাংলার ধারাবাহিক 'তারে ধরি ধরি মনে করি'তে। গোরাকে বিপদের হাত থেকে উদ্ধার করতে গিয়ে নিজেই মৃত্যুর মুখে পড়বে অদ্বিতীয়া! এমনটাই দেখা যাচ্ছে ধারাবাহিকের নতুন প্রোমোয়। ইতিমধ্যেই সেই প্রোমো ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। দেখা যাচ্ছে, পুলস্তের ষড়যন্ত্রের জালে পড়েছে গোরা। তাকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে। এর আগে তাকে বাড়ির পরিচারিকা বিনার শ্লীলতাহানির অভিযোগের দায়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। বিনাকে ভয় দেখিয়ে গোরার বিরুদ্ধে এই মিথ্যে অভিযোগ চাপিয়েছিল পুলস্ত। শুধু তাই নয়, বিনার ছেলে গোপালকেও সে কিডন্যাপ করে আটকে রেখেছিল।
এদিকে, অদ্বিতীয়া সবটা বুঝে ফেলে। অদ্বিতীয়া গোরার খোঁজে আসে। কিন্তু গোরার আগে সে গোপালকে উদ্ধার করতে যায়। আর সেখানেই ঘটে বিপদ। অদ্বিতীয়া দেখে একটা রোবট পুতুল এগিয়ে আসছে তার ও গোপালের দিকে। সেই সেই রোবটের সঙ্গে রয়েছে বোমা। অদ্বিতীয়া ভয়ে কাঁটা হয়ে যায়। কী করে সে বিপদ থেকে উদ্ধার হবে ভাবতে থাকে। এমন সময় সে দেখা পায় মহাপ্রভুর। তিনি যেন এসে গায়ের উত্তরীয় জড়িয়ে দেন দিতি ও গোপালকে।
এর মধ্যেই বোমা ফাটার শব্দ পায় গোরা। আতঙ্কে কেঁপে ওঠে সে। মহাপ্রভুর ক্রিপায় কি বেঁচে যাবে দিতি ও গোপাল? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? উত্তরের অপেক্ষায় দর্শক মহল।
কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল, ব্রজধামে পুলিশ এসেছে। গোরাচাঁদকে বিনা দাস অর্থাৎ তাদের বাড়ির পরিচারিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। দিতি কিছুতেই বিশ্বাস করে না যে গোরা এমন করতে পারে। সে সঙ্গে সঙ্গে বিনাকে জিজ্ঞেস করে কেন এমন অভিযোগ আনল সে? দিতির কথা শুনে বিনা কেঁদে ফেলে। সে জানায়, তার ছেলেকে পুলস্ত ও তার বন্ধু মিলে কিডন্যাপ করেছে। আর তারাই বিনাকে জোর করে গোরার বিরুদ্ধে এমন অভিযোগ আনতে বলেছে।
এই কথা শুনে দিতি রাগে ফেটে পড়ে। ভাবতে থাকে কীভাবে গোরাকে উদ্ধার করা যায়? তখনই দিতিকে পথ দেখান স্বয়ং মহাপ্রভু। তাই সাহস করে পুলস্তর মুখোশ খুলতে এগিয়ে আসে অদ্বিতীয়া।
















