সদ্যই শুরু হয়েছে 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকটি। আর প্রথম থেকেই টিআরপিতে চমক দেখিয়ে সেরা ১০ এ নিজের জায়গা করে নিয়েছে। সাত পাকে বাঁধা পড়েছে রাহুল আর রাহি, এবার দুইয়ের জীবনে ঘটবে কী? 

রাহির বোন রাহুলকে বিয়ে না করে পালিয়ে গিয়েছে। বাবার কথা শুনে রাহুল বাধ্য হয় রাহিকে বিয়ে করতে। পরিস্থিতি এবং পরিবারের চাপে দু'জনের বিয়ে হলেও কেউই কাউকে মন থেকে মেনে নিতে পারছে না। রাহুল তো রাহিকে জানিয়েও দিয়েছে, সে অক্ষম তাকে ভালবাসতে। তবে স্ত্রীকে যে সম্মান দেওয়ার, যা যা দায়িত্ব পালন করার আছে সে করবে। রাহিও জানিয়ে দিয়েছে, যে ভালবাসা তার নয়, সেটা সে চায় না। কিন্তু দু'জনের বনিবনা না হলেও, পরিবারের দায়দায়িত্ব কি আর এড়ানো যায়! 

এদিন সদ্যই চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখানো হয়েছে রাহির দিদি শাশুড়ি তাকে এক গোছা চাবি দিচ্ছে। বলছে এই চাবি দিয়ে এখনও পর্যন্ত কোনও তালা না খুললেও বংশ পরম্পরায় বাড়ির বড় বউ এই চাবি পায়। রাহি সেটা গ্রহণ করে। সে জানায় সে পারবে সবটা সামলে রাখতে, এই দায়িত্ব পালন করতে। তবে এর মধ্যেই তার দেওরের থেকে জানতে পারে কোনও বিপদ ঘটে গিয়েছে। কিন্তু কী, সেটা জানা যায় না। গল্পে কোন নতুন চমক আসছে সেটা আগামী পর্বে জানা যাবে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)