টলিউডে ভয়ঙ্কর কাণ্ড! নববর্ষের দিনই নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা নায়কের। তবে একার নয়, শ্যালিকাকে সঙ্গে নিয়ে চরম পদক্ষেপ নিলেন। তারপর...? ভাবছেন কোন নায়ক ঘটিয়েছেন এমন? আসলে যা ঘটেছে সবটাই ছোটপর্দায়। কথা হচ্ছে 'শুধু তোমারই জন্য' ধারাবাহিক নিয়ে। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে নববর্ষ উপলক্ষ্যে রাহুলের বাড়িতে জমাটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে রবীন্দ্র সঙ্গীতের গানের তালে নাচ করছে রাহি। নতুন বউয়ের গুণে মুগ্ধ তার গোটা শ্বশুর বাড়ি। রাহির নাচ শেষ হতেই তার শ্বশুর লক্ষ্য করে যে সেখানে রাহুল নেই। তিনি জানতে চান সে কোথায়। আর সেই সময়ই রাহি খেয়াল করে যে তার বোন তিতলিও নেই। 

এরপরই প্রোমোতে দেখা যায় রাহুল এবং তিতলি একসঙ্গেই আছে, তাদের বাড়ির ছাদে। তিতলি তার জামাইবাবুকে জোর করতে থাকে এটা বলার জন্য যে সে নাকি ওকে ছাড়া বাঁচবে না। কিন্তু রাহুল সেটা বলে না। বরং ওর হাত ছাড়িয়ে চলে যেতে চায়। তবে তিতলি এক কথা বলে যেতেই থাকে। সেই সময় রাহুল কান্না ভরা চোখে বলে, বেশ তারা একসঙ্গে না বাঁচলেও, মরতে পারে। সে এই কথা বলে সঙ্গে সঙ্গে তিতলির হাত ধরে ছাদ থেকে ঝাঁপ মারার জন্য প্রস্তুত হয়। কিন্তু তিতলি তাতে রাজি নয়। সে বারবার হাত ছাড়িয়ে নিতে চায়। এখন এটাই দেখার পালা রাহুল আর তিতলি কি সত্যিই শেষ পর্যন্ত ছাদ থেকে ঝাঁপ দেয় নাকি রাহুল স্রেফ এটা তিতলির পরীক্ষা নিচ্ছে? গোটা বিষয়টা কি রাহি জেনে যাবে? প্রশ্ন অসংখ্য কিন্তু শেষ পর্যন্ত গল্পে কী ঘটে সেটাই দেখার। 

?igsh=MW92emtlNjhyN3FyaA==

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকে প্রথমে দেখানো হয় রাহুল তিতলিকে ভালবাসে, বিয়ে করতে চায়। কিন্তু বিয়ের দিন রাহুলকে বিয়ে না করে চলে যায় তিতলি। সেই সময় রাহির সঙ্গে গাঁটছড়া বাঁধে নায়ক তাও বাবার কথায়। এদিকে রাহি রাহুলকে ভালবাসলেও, তার বেটার হাফ তাকে ভালবাসে না বলে সেও এই সম্পর্ক থেকে মুক্ত হতে চায়। তার মধ্যেই ওদের দু'জনের মাঝে কাঁটা হয়ে ফিরে এসেছে তিতলি। সবটা মিলিয়ে কী ঘটে এবার সেটাই দেখার পালা। 

প্রসঙ্গত, ১৬ মার্চ থেকে এই পরিবর্তন হয়েছে এই মেগার টাইম স্লটের। প্রথমে বিকেল সাড়ে পাঁচটায় দেখা যেত ‘শুধু তোমারই জন্য’। এখন সেটা সাড়ে দশটার থেকে দেখা যায় রোজ স্টার জলসার পর্দায়। আর এক নববর্ষ স্পেশ্যাল টানটান পর্ব দেখা যাবে ১৬ থেকে ১৭ এপ্রিল। শুধু তোমারই জন্য ধারাবাহিকে মুখ্য ভূমিকায় আছেন দীপান্বিতা রক্ষিত, শুভ্রজিৎ সাহা।