বিয়ের মাস ঘোরার আগেই বড়সড় বিপদের মুখে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। তাঁর স্বামী ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেতেই কী ঘটালেন নায়িকা?
কী ভাবছেন কোন অভিনেত্রীর জীবনে ঝড় উঠল? বাস্তবে নয়, যা ঘটেছে ছোটপর্দায়। কথা হচ্ছে 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকের। রাহুল দুর্ঘটনার শিকার হবে। এমন অবস্থায় স্বামীকে বাঁচাতে রাহি কী করবে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাহুল সদলবদলে কোথাও যাচ্ছে যখন তখন তাদের গাড়িতে একদল দুষ্কৃতী উঠে পড়ে। সে বীরদর্পে তাদের সঙ্গে লড়াই করে। চলন্ত বাসে একা হাতেই সেই দুষ্কৃতীদের মেরে শায়েস্তা করে। কিন্তু শেষ রক্ষা করতে পারে না। হঠাৎ করে বাসটি একটি গাছে ঢাক্ক মারতেই পড়ে যায় রাহুল। এরপরই দেখা যায় রাহি চমকে ওঠে। সে ঘুমাচ্ছিল, কিন্তু ঘটনাটা ঘটার পরই টেলিপ্যাথির জোরে সে লাফিয়ে ওঠে। কু গাইতে থাকে তার মন। আর সেই সময়ই ফোনটা আসে। জানায় রাহুলের অ্যাক্সিডেন্ট হয়েছে।
স্বামীর দুর্ঘটনার কথা শুনে পাগলের মতো বাড়ি ছেড়ে বেরিয়ে আসে নায়িকা। ছুটে যায় হাসপাতালে। সেখানে গিয়ে দেখে রক্তারক্তি অবস্থা। রাহুলের কী ঘটবে এবার? রাহি কী তাকে বাঁচাতে পারবে? কোন অগ্নিপরীক্ষা দিতে হবে নায়িকাকে? সেটাই এখন দেখার। তবে সবটা মিলিয়ে 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকের গল্প যে একদম জমে উঠতে চলেছে সেটা নিঃসন্দেহে বলা যায়।















