আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...


ইব্রাহিমকে সাহায্য করবেন না সইফ?  

তারকাসন্তান হলে এমনিতেই অনেক সুযোগ সুবিধা থাকে৷ বাবা মা হিসাবে সন্তানের মঙ্গল চাওয়া স্বাভাবিক কিন্তু নিজের লড়াই নিজেকেই লড়তে হয়৷ ইব্রাহিম আলি খানের উদ্দেশে বললেন সইফ আলি খান৷ বলিউডে সইফ-পুত্রের প্রথম ছবি সাফল্য পায়নি৷ দ্বিতীয় ছবির জন্য প্রস্তুতি চলছে৷ সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানকে নিয়ে কটাক্ষ চলছে৷ এরই মাঝে সইফের এই বার্তা ইঙ্গিতপূর্ণ। সময় বলবে ইব্রাহিম বা সারা তাঁদের লড়াইতে সফল হতে পারল কি না 

অযোধ্যায় তৃতীয়বার জমি কিনলেন অমিতাভ 

উত্তর প্রদেশের অযোধ্যায় অভিনন্দন লোধার ফার্ম হাউসের ২.৬৭ একর জমি ব্রিক্রি হয়েছে ৩৫ কোটি টাকায়৷ শুক্রবার এই জমি কিনেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। সরযূ নদীর ধারে অবস্থিত ৭৫ একর বিশাল জায়গার একটি অংশ কিনেছেন অমিতাভ৷ এই নিয়ে তৃতীয় বার অযোধ্যায় জমি কিনলেন বচ্চনরা৷ কেন জমি কিনেছেন অমিতাভ সে বিষয় ক্রেতা বা বিক্রেতা কেউ কিছু স্পষ্ট করে জানাননি৷ অযোধ্যার জমি নিয়ে কোনও দূরদর্শী পরিকল্পনা আছে কি না আগামী দিনে সেটাই দেখার। 

তৃপ্তি ডিমরির প্রেমের গুঞ্জনে শিলমোহর?  

গতকাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল দেখতে বহু তারকা উপস্থিত ছিলেন৷ আলিয়া ভাট, রণবীর কাপুর তাদের মেয়ে রাহার সঙ্গে উপস্থিত ছিলেন৷ এছাড়া অনিল কাপুর, বরুণ ধাওয়ান,  তৃপ্তি ডিমরিও মতো খ্যাতনামীরাও ছিলেন মাঠে৷ তৃপ্তি ডিমরির একটি ছবি ভাইরাল হয়েছে৷ যেখানে তাঁকে শ্যাম মার্চেন্টের সঙ্গে দেখা গিয়েছে৷ গুঞ্জন তৃপ্তি আর শ্যাম মার্চেন্ট সম্পর্কে রয়েছেন৷ যদিও এটাই প্রথমবার নয়, এর আগেও শ্যামের সঙ্গে তৃপ্তিকে দেখা গিয়েছে৷ তাঁরা গোয়ায় ছুটি কাটাতেও গিয়েছিলেন। তবে সম্পর্কের বিষয় দু'জনের কেউ মুখ খোলেননি৷