শাওন তার মায়ের বিষয়ে, অতীতের বিষয়ে জানতে বদ্ধপরিকর। সে তাই ঠিক করে রুদ্রপুর যাবে। সেই মতো সব ব্যবস্থাও হয়। কিন্তু দিদিমার কাছে গেলেই কি আদৌ অতীতের মুখোমুখি হতে পারবে সে? কী ঘটবে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'সাত পাকে বাঁধা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে শুভর বাবা বলছেন তাদের দ্রুত রুদ্রপুরে পৌঁছতে হবে। কেন? কারণ সেখানে শাওনের দিদিমা তাদের জন্য অপেক্ষা করে আছে। শাওন একা নয়, তার বাবা, শুভ সকলেই যাবে। যাবে তার পিসিও।
রুদ্রপুর পৌঁছেই শাওন মুখোমুখি হয় তার দিদার। তিনি নায়িকাকে বলেন এবার তার সময় হয়েছে অতীত এবং সমস্ত সত্যি জানার। আর সেই কথা শুনেই শিউরে ওঠে শাওনের পিসি। শেষ পর্যন্ত কি নায়িকা আদৌ তার মা এবং অতীতের বিষয়ে জানতে পারবে? নাকি নতুন কোনও ষড়যন্ত্রের শিকার হবে সে? এই উত্তর আগামীতে পাওয়া যাবে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)
প্রসঙ্গত, গল্পে সম্প্রতি দেখানো হয়েছে, শাওন জানতে পারে তার মায়ের বাড়ি কোথায়। মায়ের অজানা অতীত জানতে সে স্থির করে রুদ্রপুরে যাবে। এই কথা শুনে খুশি হয় শুভও। তবে তার পিসি ভাইঝির এই পরিকল্পনা শুনে রেগে ওঠে। নিজেই নিজেকে প্রস্তুত দেয় যে এমনটা সে কিছুতেই হতে দেবে না। কিন্তু শেষ পর্যন্ত শাওন সেখানে পৌঁছবে, তারপর কী ঘটে সেটাই দেখার।
'সাত পাকে বাঁধা' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রোজ দেখা যায়। এটি প্রতিদিন বিকেলে সাড়ে পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। তবে শাওনের রুদ্রপুর যাওয়ার পর্বটি আগামী ১৪ এবং ১৫ এপ্রিল দেখানো হবে।