একের পর এক অসাধ্যসাধন করে চলেছে উইন্ডোজ প্রযোজনা সংস্থা। আরও একবার মাইল ফলক তৈরি করছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। দীর্ঘ সময়ের পর তাঁদের ‘রক্তবীজ’ পর্দায় ফিরিয়ে এনেছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের পরের ছবি ‘আমার বস’ ফেরাচ্ছে রাখি গুলজারকে! কাহিনি-চিত্রনাট্য নন্দিতার। রাখি গুলজারের শেষ ছবি ২০১৯-এ গৌতম হালদারের ‘নির্বাণ’। তারপর চার বছর তিনি অভিনয় থেকে দূরে। চমক এখানেই শেষ নয়। পরিচালনার পাশাপাশি এই ছবির কেন্দ্রে শিবপ্রসাদ। তাঁর বিপরীতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি প্রসঙ্গে শিবপ্রসাদ বলেছেন, ""আমাদের সব ছবি ওঁর দ্যাখা। সবচেয়ে প্রিয় "হামি"। উনি আমাদের রাখীদি । আপনাদের কাছে রাখী গুলজার। আমাদের পরের ছবির মুখ্য চরিত্রে তিনি। আর একটা ইচ্ছেপূরণ। ""
শিবপ্রসাদ এর আগে জয়া আহসান, পাওলি দাম, গার্গী রায়চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে ছবি করেছেন। প্রত্যেকটি ছবি সুপারহিট। ফলে এই ছবিও যে সেই ধারা বজায় রাখবে, সন্দেহ নেই। শ্রাবন্তী উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছবিতে অভিনয় করবেন, এমন গুঞ্জন অনেক দিন ধরেই টলিউডে। সেই গুঞ্জন সত্যি, অবশেষে প্রমাণিত।
কবে শুট শুরু হবে? শিবপ্রসাদ আপাতত মুম্বইয়ে। এবং শ্রাবন্তীর হাতে শুভ্রজিৎ মিত্রের আগামী ছবি ‘দেবী চৌধুরাণী’র শুট। সে সব সামলে হয়তো শুট শুরু হতে হতে আগামী বছর হয়ে যাবে। পুরো শুট হবে কলকাতাতেই। বাংলার মেয়ে রাখী গুলজার কয়েক যুগ ধরে মুম্বইয়ের বাসিন্দা। কালজয়ী একাধিক হিন্দি ছবির নায়িকা। তারই ফাঁকে তিনি বাংলা ছবি করেছেন। তালিকায় অপর্ণা সেনের ‘পরমা’, ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরৎ’। তারও আগে ‘অনুসন্ধান’, ‘চামেলি মেমসাহেব’। তাঁর অভিনয় জীবন শুরু দিলীপ নাগের বাংলা ছবি ‘বধূবরণ’ দিয়ে। ‘রক্তবীজ’ এবং ‘আমার বস’ ছবির মাঝখানে উইন্ডোজ তৈরি করে ফেলেছে আরও একটি ছবি ‘দাবাড়ু’। এই ছবির পরিচালক পথিকৃৎ বসু। থ্রিলারের মতোই বাংলায় স্পোর্টস ড্রামা ছবির দুনিয়াতেও ছাপ রাখতে চলেছে প্রযোজনা সংস্থা। ছবিটি দাবাড়ু সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে।