সম্প্রতি না ফেরার দেশে পাড়ি দেন বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী। বয়স হয়েছিল ৮০। ৯ মার্চ ভোরে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে টলিপাড়ার এই জনপ্রিয় চরিত্রাভিনেতার। তাঁর শেষ যাত্রায় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে হেসে, খানিক নাচের ভঙ্গি করে মরদেহে মালা দিতে দেখা যায়। এরপরই শুরু হয় কটাক্ষের বন্যা। চরম বিদ্রুপের মুখে পড়েন অভিনেত্রী। তার পাল্টা জবাব দিলেন এদিন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। 

রাহুল তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে লেখেন "তমালদার ছবিতে সুদীপ্তাদির হাসিমুখে মালা দেওয়া দেখা একটা হইহই রব উঠেছে। এই প্রসঙ্গে আমার কিছু না বললেও চলত। কিন্তু সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তীর ব্যাপার অত্যন্ত ব্যক্তিগত। এটা নিজের দিদির মতো বিষয়টা দাঁড়িয়ে যায়।" তিনি এদিন আরও বলেন, "আপনারা তমাল রায়চৌধুরীকে চেনেন না। তাঁর সঙ্গে সুদীপ্তা চক্রবর্তীর সম্পর্ক জানেন না। উনি আমাদের সবাইকে ডেকে বলতেন আয় তোদেরকে একটু অপমান করি। এটা ছিল ওঁর আদরের ধরন, ভালবাসার ধরন। তমালদা এমন একজন উদ্দাম মানুষ ছিলেন, মজার মানুষ ছিলেন, তাঁকে আমরা মজা দিয়েই উদ্‌যাপন করতে চেয়েছি। কান্না দিয়ে নয়। আমার সেদিন অনেক দূরে শুটিং ছিল, তাই টেকনিশিয়ান স্টুডিওতে পৌঁছতে পারিনি। এখন তো মনে হচ্ছে বেঁচে গিয়েছি। কারণ সুদীপ্তাদির জায়গায় আমি থাকলেও আমিও হইহই করে হাসতে হাসতে তমালদাকে উদ্‌যাপন করতাম। এটাই হতো তমালদার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। কিছু জিনিস না সত্যিই আমাদের ভিতরের।" 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Rahul Arunoday Banerjee (@rahularunodaybanerjee)