টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

শাহরুখের সঙ্গে শুটিংয়ে অন্তঃসত্ত্বা দীপিকা

দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন দীপিকা। সম্প্রতি তাঁকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবির শুটিং করতে দেখা গেছে। সেট থেকে তোলা ছবি এবং একটি ছোট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গেছে, তাঁরা একটি গানের শুটিং করছিলেন। ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই অনুরাগীরা মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন: "ছবিতে দীপিকা ফোকাসে না থাকলেও, আমার চোখ সবসময় ওর উপরেই গিয়ে পড়ে। ও এক কথায় অসাধারণ—ওকে দেখুন।" আরেকজন ব্যবহারকারী লিখেছেন: "ষাট বছর বয়সেও এসআরকে-কে সুন্দর লাগছে। এত সিজিআই ব্যবহার করার কোনো প্রয়োজনই তার নেই। আশা করি তারা এই বাড়াবাড়িটা কমিয়ে আনবে।" 

 

সাফল্য আদিত্যর মাথা ঘুরিয়ে দেয়নি: ইয়ামি গৌতম

আদিত্য ধরের 'ধুরান্ধর' এর ব্যাপক সাফল্যের পর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইয়ামি গৌতম জানিয়েছেন, ছবি দুটির সাফল্য তাঁর স্বামী, চলচ্চিত্র নির্মাতা আদিত্য ধর এবং তাঁর নিজের ভাবনার ওপর কী প্রভাব ফেলেছে। তিনি বলেন, "মানুষ হিসেবে আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আদিত্য অত্যন্ত বিনয়ী। আমি তাকে বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে যেতে দেখেছি: উত্থান-পতন এবং দুর্বল মুহূর্তও ছিল, কিন্তু সেই সময়ে আমরা আমাদের হতাশা প্রকাশ করিনি।" তিনি আরও বলেন, "আমরা দুজনেই ঈশ্বরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের জন্য আধ্যাত্মিকতা খুব গুরুত্বপূর্ণ; আমরা সর্বশক্তিমানে বিশ্বাস করি। ভাল মানুষের সঙ্গে ভাল কিছুই ঘটে। যা আপনার জন্য নির্ধারিত, তা হয়তো বিলম্বিত হতে পারে, কিন্তু কখনো অস্বীকার করা যায় না।" প্রসঙ্গত ইয়ামি গৌতম বলেন, ভাল ছবি ভাল চিত্রনাট্য হলে দর্শক দেখবেন৷ "আমরা দর্শকদের প্রেক্ষাগৃহে আনতে সংগ্রাম করছিলাম, এবং আমরা বিভিন্ন জিনিস নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করছিলাম।" ধুরন্ধর-এর সাফল্য প্রেক্ষাগৃহে মানুষের ভিড় এটাই বলে দেয়, দর্শক ভাল ছবি দেখার জন্য প্রস্তুত৷

 

করণ-বিপাশার দাম্পত্যকথা

বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার এর সম্পর্কের শুরু সহজ ছিল না৷ একটি সাক্ষাৎকারে বিপাশা জানান, করণ যখন তাঁকে বিয়ের প্রস্তাব দেন, তখন তাঁর প্রথম প্রতিক্রিয়াই ছিল—তিনি বিয়ে করার জন্য তৈরি নন। তিনি বলেছিলেন, “আমি তো ভাবিইনি আমি কখনও বিয়ে করব।” আসলে অতীতের সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি বিয়ে নিয়ে আস্থা হারিয়ে ফেলেছিলেন। এমনকি তিনি মনে করতেন, সমাজের চাপ থেকেই অনেক সময় বিয়ে হয়, তাই সেই বন্ধনে জড়াতে ভয় পেতেন। তবে করণের সঙ্গে সম্পর্কের গভীরতা তাঁকে ধীরে ধীরে বদলে দেয়। শেষ পর্যন্ত ভালোবাসার উপর ভরসা রেখেই ২০১৬ সালে তারা বিয়ে করেন। ১০ বছরের দাম্পত্য জীবনে তাঁদের সম্পর্ক আরও মজবুত, বিপাশা করণের সম্পর্কের সেতুবন্ধ করেছে তাঁদের মেয়ে।