'পরিণীতা' ধারাবাহিক বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার টিআরপি তালিকায় সবার উপরে থাকছে। কিছুতে আসন টলানো যাচ্ছে না এই ধারাবাহিকের। এবার গল্পে আসছে বড় টুইস্ট। বোনকে বাঁচাতে গিয়ে মস্ত বিপদে পড়তে চলেছে পারুল। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরিণীতা' ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে পারুল তার স্বামী এবং পরিবারের বাকিদের নিয়ে একটি দুর্গের সামনে দাঁড়িয়ে। জানায় সেখানেই তার বোনকে আটকে রাখা হয়েছে। ওদের ওখানে যেতে হবে তাকে উদ্ধার করতে। প্রোমো এগোতেই দেখা যায় ওই দুর্গের ভিতর এক ব্যক্তি পারুলের বোনকে আটকে রেখেছে। জানাচ্ছে তাকে সে বিয়ে করবে। বিয়ের আগের রাতে মজলিশ বসিয়েছে। সেই ব্যক্তির আবার একটি পোষা সিংহও আছে। 

এরপরই দেখা যায় বোনকে বাঁচাতে পড়ুক সদলবলে নাচের গ্রুপ সেজে সেখানে হাজির হয়েছে। নাচছে। কিন্তু তাকে চিনে ফেলে সেই দুষ্টু লোক। বলে বোনকে বাঁচাতে এখানে এসেছে? এবার দুই বোনকেই সে বিয়ে করবে, তাও রায়ানের সামনেই বলে এই কথা। এবার এটাই দেখার পালা রায়ান স্ত্রী এবং শ্যালিকাকে উদ্ধার করতে পারে কিনা। বা পারুল বুদ্ধির জোরে নিজেকে আর বোনকে বাঁচাতে পারে কিনা। নাকি শেষ পর্যন্ত দুজনের চরম ক্ষতি হয়! 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)