'পরিণীতা' ধারাবাহিকটির মাঝে ক'দিন টিআরপি নম্বর কমলেও ফের এটি সেরা দুইয়ে নিজের জায়গা ফিরে পেয়েছে। চলতি সপ্তাহে দুই নম্বর স্থানে থেকে একেবারে জোর টক্কর দিচ্ছে একে থাকা 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিককে। এর মধ্যেই গল্পকে আরও জমজমাট করতে আসছে নতুন টুইস্ট। 

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরিণীতা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা গিয়েছে রায়ানের পিসির আশীর্বাদের ব্যবস্থা করা হয়েছে। সব আয়োজন সাড়া। সকলে অপেক্ষা করছে হবু বরের জন্য। কিন্তু সে কোথায়? খোঁজ পড়ে যায়, কারণ সময়ের মধ্যে আশীর্বাদ না হলে নাকি এই বিয়েতে অনেক বাধা পড়বে। 

এর মধ্যেই দেখা যায় 'পরিণীতা'র সন্দেহ হয় যে এসবের পিছনে রায়ানের হাত আছে। আর ঠিক তাই। রায়ান তার হবু পিসেমশাইকে ভেবেছে পারুলকে বিয়ে করতে চায়। তাই তাকে বন্দি বানিয়ে রেখেছে। এদিকে পারুল তাদের খুঁজতে যায়। অন্যদিকে দেখা যায় খলনায়িকা মরণ ফাঁদ পেতে রেখেছে। দরজায় বোমা বেঁধে রেখেছে। যাতে পারুল এসে সেই দরজা খুললেই বিস্ফোরণ ঘটে, আর সে মারা যায়। শেষ পর্যন্ত এই ধারাবাহিকের গল্পে কী হয় সেটাই দেখার। 

গল্পে সম্প্রতি দেখা গিয়েছে অফিসে পুলিশ অফিসার এসে সংযুক্তার খোঁজ করছে। পারুল সংযুক্তাকে জানায়, এবার আর কোনও অজুহাত টিকবে না। অপরাধের শাস্তি সে পাবেই। তাই পুলিশের হাতে সংযুক্তাকে তুলে দেয় সে। শিরিন এসে পুলিশ আসার খবর সংযুক্তাকে দেয়। এদিকে, অফিসার জানায়, আগে দু'জন কর্মচারীর রহস্যজনকভাবে মৃত্যুর জন্য সংযুক্তাকে গ্রেফতার করা হচ্ছে।

প্রসঙ্গত 'পরিণীতা' ধারাবাহিকটির জি বাংলার পর্দায় সোমবার থেকে শনিবার পর্যন্ত দেখা যায়। এই ছয়দিন এই ধারাবাহিক রাত আটটা থেকে সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় রয়েছেন উদয় প্রতাপ সিং এবং ঈশানি চট্টোপাধ্যায়। এই বিশেষ তিন পর্ব ৪ থেকে ৬ ফেব্রুয়ারিতে সম্প্রচারিত হবে। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'পরিণীতা'। 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'কে ফের ছাপিয়ে গিয়েছে ঈশানি এবং উদয়ের ধারাবাহিক। 'পরিণীতা'র এই সপ্তাহের প্রাপ্ত নম্বর ৬.৮।