'পরিণীতা' ধারাবাহিকে একের পর এক চমক আসছে। একদিকে নায়িকা গর্ভবতী, তাই নিয়ে চলছে কুরুক্ষেত্র। অন্যদিকে এবার পারুলের বাবা মায়ের পরিচয় জেনে গেল টগর। কোন দিকে বাঁক নেবে গল্পে মোড়? 

 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরিণীতা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে একটি ভিডিও দেখছে শিরিন। আর সেখানেই সে জানায় টগর পারুলের জন্ম পরিচয় জেনে গিয়েছে। তাই কিছুতেই আর তাকে বেঁচে থাকতে দেওয়া যাবে না। 

 

অন্যদিকে প্রোমোতে দেখানো হয়, পারুল, রায়ানদের বাড়িতে কিছুর পার্টি চলছে। সেখানেই রায়ানের ভাই টগরকে একটি পানীয়ের গ্লাস দেয়। আর তাতেই বিষ মেশানো ছিল আগে থেকে। সে খেয়ে অজ্ঞান হয়ে যায় টগর। সে কি মারা যাবে? এই প্রশ্নের উত্তর প্রোমো থেকে পাওয়া যায়নি। তবে, স্ত্রীকে বিষ খাওয়ানোর জন্য রায়ানের ভাইকে গ্রেফতার করে পুলিশ। এমন অবস্থায় টগর এবং তার বরকে বাঁচাতে পারুল আর রায়ান কী করে সেটাই দেখার! প্রমাণ কি কোনও ভাবে জোগাড় করে আসল ষড়যন্ত্রকারীকে ধরতে পারবে তারা, নাকি নায়িকা জেনে যাবে নিজের জন্ম পরিচয়? উত্তর আগামীতে পাওয়া যাবে। 

 

প্রসঙ্গত গল্পে সম্প্রতি দেখানো হয়েছে পারুল কোর্টে গিয়েছে তার সন্তানের অধিকার সংরক্ষণ করার জন্য। নায়িকার দাবি রায়ান যখন তাকে ভালই বাসে না, তখন তার সন্তানের পিতৃত্বের অধিকার পাবে না সে। কোর্টের কাছে বিষয়টা গেলে বিচারপতি সব শুনে পারুলের পক্ষেই রায় দেন। এদিকে সন্তানের অধিকার থেকে বঞ্চিত হতেই ক্ষেপে যায় রায়ান। কোর্টে সকলের সামনে নায়ক পারুলকে বলে সে তাকে ভালবাসবে। খুব ভালবাসে। কিন্তু সন্তানের অধিকার থেকে যেন তাকে বঞ্চিত না করা হয়। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে নায়িকা যা করেছে রায়ানের অনুভূতি জানার জন্যই করেছে। কিন্তু এতেও সে সন্দিহান, রায়ান আদৌ তাকে ভালবাসে নাকি পরিস্থিতির চাপে পড়ে এমন বলছে বুঝে উঠতে পারে না। কিন্তু মেনে নেয় সবটাই। 

 

'পরিণীতা' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রোজ সম্প্রচারিত হয়। এটি রোজ রাত সাড়ে ৮ টা নাগাদ দেখা যায়। তবে এই বিশেষ পর্বটি টানা ৩ দিন, ১১ থেকে ১৩ জুন পর্যন্ত দেখানো হবে। 'পরিণীতা' ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় ঈশানি এবং উদয় প্রতাপ সিং রয়েছেন।