'পরিণীতা' ধারাবাহিকে এসেছে নতুন চমক। মা হতে চলেছে পারুল। রায়ান আর তার সংসারে আসছে নতুন সদস্য। এই কথা জানাজানি হওয়ার পরই বড় পদক্ষেপ নিল নায়িকা। সোজা কোর্টের দ্বারস্থ হল সে। কিন্তু কেন?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরিণীতা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে পারুল কোর্টে গিয়েছে তার সন্তানের অধিকার সংরক্ষণ করার জন্য। নায়িকার দাবি রায়ান যখন তাকে ভালই বাসে না, তখন তার সন্তানের পিতৃত্বের অধিকার পাবে না সে। কোর্টের কাছে বিষয়টা গেলে বিচারপতি সব শুনে পারুলের পক্ষেই রায় দেন। এদিকে সন্তানের অধিকার থেকে বঞ্চিত হতেই খেলে যায় রায়ান।
কোর্টে সকলের সামনে নায়ক পারুলকে বলে সে তাকে ভালবাসবে। খুব ভালবাসে। কিন্তু সন্তানের অধিকার থেকে যেন তাকে বঞ্চিত না করা হয়। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে নায়িকা যা করেছে রায়ানের অনুভূতি জানার জন্যই করেছে। কিন্তু এতেও সে সন্দিহান, রায়ান আদৌ তাকে ভালবাসে নাকি পরিস্থিতির চাপে পড়ে এমন বলছে বুঝে উঠতে পারে না। ফলে সন্তান আসার আগে দু'জনের জীবন কোন খাতে বয়, কাছে আসে তারা, না দূরে যায় সেটাই দেখার।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)
প্রসঙ্গত, গল্পে সম্প্রতি দেখানো হয়েছে পারুল অসুস্থ। তাকে দেখতে বাড়িতে চিকিৎসক এসেছে। সব দেখেশুনে তিনি জানান, চিন্তার কিছু নেই। বরং রয়েছে খুশির খবর। আর কী সেই খবর? পারুল গর্ভবতী। এই কথা শুনে গোটা পরিবার তো বটেই, চমকে ওঠে নায়ক নায়িকা দুজনই। পারুল ওই অবস্থাতেই রায়ানের চুলের মুঠি ধরে মারতে থাকে। দু'জনের চুলোচুলি শুরু হয়ে যায়। এটা রায়ান কী করে ফেলল সেই প্রশ্ন করতে থাকে বারংবার। তারপরই গল্পে এল এই টুইস্ট।
'পরিণীতা' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রোজ সম্প্রচারিত হয়। এটি রোজ রাত সাড়ে ৮ টা নাগাদ দেখা যায়। তবে এই বিশেষ পর্বটি ৫ জুন দেখানো হবে। 'পরিণীতা' ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় ঈশানি এবং উদয় প্রতাপ সিং রয়েছেন। টিআরপি তালিকায় প্রথম স্থান হাতছাড়া হয়েছে এই সপ্তাহে এই মেগার। ৪.৬ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এবার গল্পের এই টুইস্ট যে ধারাবাহিকটিকে আরও আকর্ষণীয় করে তুলতে চলেছে সেটা নিঃসন্দেহে বলা যায়।