নতুন বিপদে পারুল। খলনায়িকা জ্যান্ত জ্বালিয়ে দিতে যাবে যখন নায়িকাকে তখনই সে মুখোমুখি হবে তার মায়ের। এই চরম দুঃসময়ে কি এবার সে জানতে পারবে তার বাবার আসল পরিচয়?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরিণীতা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে একটি গাছের সঙ্গে পারুল, রায়ান সহ তাঁদের দুই প্রিয়জনকে বেঁধে রাখা হয়েছে। শুধু তাই নয় তাদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার বিধান দেওয়া হয়। সেই সময় হঠাৎ করে সেখানে আগমন ঘটে পারুলের মায়ের। সে তীর ছুঁড়ে সকলকে ধরাশায়ী করে। উদ্ধার করে মেয়ে জামাইকে। মেয়েকে বাঁচিয়েই সেখান থেকে চলে যাওয়ার পথ ধরে পারুলের মা। কিন্তু তাকে বাধা দেয় খোদ নায়িকা।
পারুল তার মায়ের থেকে এই বিপদের মধ্যে দাঁড়িয়েও জানতে চায় বাবার পরিচয়। প্রশ্ন করে তার বাবা কে, কী তার জন্মপরিচয়? এবার দেখার পালা এই বিপদের মধ্যেই সে তার পিতৃ পরিচয় জানতে পারে কিনা। মায়ের পাশপাশি বাবাকে ফিরে পায় কিনা, বাবা কে তার সেটা জানতে পারে কিনা সেটাই দেখার।















