চলতি সপ্তাহে টিআরপি টপার খেতাব হাতছাড়া হয়েছে 'পরিণীতা'র। নেমে এসেছে দুই নম্বরে। এবার তাই গল্পে আসতে চলেছে দুর্দান্ত চমক। নতুন বিপদের মুখে পারুল।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে পরিণীতা ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে রায়ান পারুলকে তার ব্যবসা নিয়ে শর্ত দিচ্ছে। জানিয়ে দেয়, পাবলোর থেকে যদি পারুল ইনভেস্টমেন্ট নেয় তাহলে পারুলের কোম্পানিতে তবে আর থাকবে না সে। নিজের আলাদা কোম্পানি বানাবে। আলাদা হয়ে যাবে। রায়ানের এই শর্তের খবর পৌঁছিয়ে যায় শিরিনদের কাছে। তারা উৎসাহিত হয় যে পারুল আর রায়ানের মধ্যে ভুল বোঝাবুঝি এবং দূরত্ব বাড়ছে ব্যবসা নিয়ে। এবার সেটাকে হাতিয়ার করে নায়িকাকে আরও বড় বিপদে ফেলার পরিকল্পনা করে শিরিন।
পারুল যেখান থেকে চাল কেনার পরিকল্পনা করেছে, সেখানে সেই ক্ষেতে আগুন ধরিয়ে দেয় শিরিন। ব্যবসার এই ক্ষতিতে মাথায় হাত পারুলের। এই বিপদে রায়ান কীভাবে স্ত্রীর পাশে থাকে, বাঁচায় সেটাই দেখার। শিরিনের ষড়যন্ত্র জেতে নাকি পারুল শেষ পর্যন্ত বাজিমাত করে সেটা আগামীতে বোঝা যাবে।















