'পরিণীতা' ধারাবাহিকটি বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরার সেরা হতে পারছে না। কখনও দুই, কখনও তিন নম্বরে থাকছে। এবার তাই হারানো স্থান পুনর্দখল করতে গল্পে টানটান মোড় আনছে এই মেগা। গর্ভবতী পারুল, এবার কী ঘটবে ধারাবাহিকে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরিণীতা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে পারুল অসুস্থ। তাকে দেখতে বাড়িতে চিকিৎসক এসেছে। সব দেখেশুনে তিনি জানান, চিন্তার কিছু নেই। বরং রয়েছে খুশির খবর। আর কী সেই খবর? পারুল গর্ভবতী। এই কথা শুনে গোটা পরিবার তো বটেই, চমকে ওঠে নায়ক নায়িকা দুজনই।
পারুল ওই অবস্থাতেই রায়ানের চুলের মুঠি ধরে মারতে থাকে। দু'জনের চুলোচুলি শুরু হয়ে যায়। এটা রায়ান কী করে ফেলল সেই প্রশ্ন করতে থাকে বারংবার। অন্যদিকে তাদের পরিবারের সন্দেহ হতে থাকে তবে কি বাইরে সকলের সামনে ঝগড়া, খুনসুটি করলেও আদতে তাদের ভিতর ভিতর দারুণ ভাব! যা-ই হোক, নতুন সদস্যের আগমনের খবরে ধুন্ধুমার পড়ে যায়। এখন এটাই দেখার পালা সন্তান আসার খবরে পারুল, রায়ান কাছাকাছি আসে নাকি তাদের দূরত্ব আরও বাড়ে। আদৌ কি শুরু হবে তাদের সম্পর্কের দ্বিতীয় ইনিংস? জবাব আগামীতে পাওয়া যাবে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)
'পরিণীতা' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রোজ সম্প্রচারিত হয়। এটি রোজ রাত সাড়ে ৮ টা নাগাদ দেখা যায়। তবে এই বিশেষ পর্বটি ১ জুন দেখানো হবে। 'পরিণীতা' ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় ঈশানি এবং উদয় প্রতাপ সিং রয়েছেন। টিআরপি তালিকায় প্রথম স্থান হাতছাড়া হয়েছে এই সপ্তাহে এই মেগার। ৪.৬ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এবার গল্পের এই টুইস্ট যে ধারাবাহিকটিকে আরও আকর্ষণীয় করে তুলতে চলেছে সেটা নিঃসন্দেহে বলা যায়।
গল্পে সম্প্রতি দেখানো হয়েছে, পারুলকে ব্যবসায় যেন তেন প্রকারে মাত দিতে চাইছে শিরিন। নায়িকার ক্ষতি করতে বদ্ধপরিকর সে। তাই প্যারিক তার দোকানে চালের দাম যত রেখেছে, তার থেকে অনেক কমিয়ে দেয় শিরিন তাঁর দোকানের চালের দাম। স্বাভাবিক ভাবেই এতে পারুলের দোকানে লোক কম যাবে। এদিকে শিরিনের ষড়যন্ত্র ধরে ফেলে পারুল। সে তার পরিবারকে জানায়, এই ব্যবসার জন্য তার পাঁচ কোটি টাকা লাগবে। এই কথা শুনে তাঁর পাশে দাঁড়াতে এগিয়ে আসে রায়ান। জানায় তাদের মধ্যে যতই সমস্যা, মতভেদ থাক এই ক্ষেত্রে সে তার স্ত্রীকে সাহায্য করবে। রায়ানের পর তার গোটা পরিবার, যার যার নিজের সামর্থ্য মতো পারুলের পাশে দাঁড়াতে চায়। এমন অবস্থায় নায়িকা জানায় পরিবারের জোরেই সে মাত দেবে শিরিনকে। আর তারপরই গল্পে আসছে নতুন চমক!