'পরিণীতা' ধারাবাহিকটি আবারও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। মাঝে কয়েক সপ্তাহ টিআরপি তালিকার প্রথম স্থান হাতছাড়া হলেও, এখন এক বা দুই নম্বর স্থানেই থাকে জি বাংলার এই মেগা। এবার গল্পকে আরও টানটান করে তুলতে আসছে নতুন মোড়। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরিণীতা' ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে পারুল একটি বহুতলের উপর দাঁড়িয়ে। নায়িকা কার্নিশের ধারে দাঁড়িয়ে, অনতিদূরে ছাদের উপর নায়ক। স্বামীর থেকে ভালবাসার স্বীকারোক্তি পেতে ভয়াবহ পদক্ষেপ নেয় পারুল। রায়ানকে সে জিজ্ঞেস করে যে সে কাকে ভালবাসে? ওকে নাকি অন্য কোনও মেয়েকে? রায়ান জবাব না দিয়ে পারুলকে ওখান থেকে নেমে আসতে বলে। কিন্তু স্বামীর কথা শোনে না পারুল, উল্টে ছাদ থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেয়। এবং দেয়ও। 

পারুল ছাদ থেকে ঝাঁপাতেই ছুটে যায় রায়ান। চিৎকার করে জানায়, অন্য কাউকে না, সে পারুলকেই ভালবাসে। সেই কথা শুনে হাওয়ায় ভাসতে ভাসতেই হাসতে থাকে পারুল। কিন্তু সে কি প্রাণে বাঁচতে পারবে আদৌ? না কী ঘটবে এবার এই ধারাবাহিকের গল্পে সেটাই দেখার। 

https://www.instagram.com/reels/DXli_aSgsd-/

প্রসঙ্গত, এই ধারাবাহিকের গল্পে সম্প্রতি দেখানো হয়েছে বোনকে বাঁচাতে গিয়ে বিপদে পড়ে পারুল। পারুল তার স্বামী এবং পরিবারের বাকিদের নিয়ে একটি দুর্গের সামনে দাঁড়িয়ে। জানায় সেখানেই তার বোনকে আটকে রাখা হয়েছে। ওদের ওখানে যেতে হবে তাকে উদ্ধার করতে। প্রোমো এগোতেই দেখা যায় ওই দুর্গের ভিতর এক ব্যক্তি পারুলের বোনকে আটকে রেখেছে। জানাচ্ছে তাকে সে বিয়ে করবে। বিয়ের আগের রাতে মজলিশ বসিয়েছে। সেই ব্যক্তির আবার একটি পোষা সিংহও আছে। এরপরই দেখা যায় বোনকে বাঁচাতে পড়ুক সদলবলে নাচের গ্রুপ সেজে সেখানে হাজির হয়েছে। নাচছে। কিন্তু তাকে চিনে ফেলে সেই দুষ্টু লোক। বলে বোনকে বাঁচাতে এখানে এসেছে? কোনও মতে, বুদ্ধির জোরে বোন সহ সকলকে উদ্ধার করে আনে নায়িকা। 

প্রসঙ্গত, 'পরিণীতা' ধারাবাহিকের এই চাঞ্চল্যকর পর্ব টানা ২ দিন দেখানো হবে। ২৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত রোমহর্ষক পর্বের সম্প্রচার হবে। প্রসঙ্গত, সোমবার থেকে শনিবার পর্যন্ত 'পরিণীতা' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় দেখা যায়। এটি রাত ৮ টা থেকে সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় আছেন ইশানি এবং উদয় প্রতাপ সিং।