গত সপ্তাহে টিআরপি তালিকার প্রথম স্থান বহুদিন পর হাতছাড়া হয়েছে জি বাংলার সুপারহিট ধারাবাহিক, 'পরিণীতা'র। হারানো জায়গা ফিরে পেতে এবার গল্পে আসছে বড় চমক। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরিণীতা' ধারাবাহিকের নতুন যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে পারুলকে ব্যবসায় যেন তেন প্রকারে মাত দিতে চাইছে শিরিন। নায়িকার ক্ষতি করতে বদ্ধপরিকর সে। তাই প্যারিক তার দোকানে চালের দাম যত রেখেছে, তার থেকে অনেক কমিয়ে দেয় শিরিন তাঁর দোকানের চালের দাম। স্বাভাবিক ভাবেই এতে পারুলের দোকানে লোক কম যাবে। 

এদিকে শিরিনের ষড়যন্ত্র ধরে ফেলে পারুল। সে তার পরিবারকে জানায়, এই ব্যবসার জন্য তার পাঁচ কোটি টাকা লাগবে। এই কথা শুনে তাঁর পাশে দাঁড়াতে এগিয়ে আসে রায়ান। জানায় তাদের মধ্যে যতই সমস্যা, মতভেদ থাক এই ক্ষেত্রে সে তার স্ত্রীকে সাহায্য করবে। রায়ানের পর তার গোটা পরিবার, যার যার নিজের সামর্থ্য মতো পারুলের পাশে দাঁড়াতে চায়। এমন অবস্থায় নায়িকা জানায় পরিবারের জোরেই সে মাত দেবে শিরিনকে। কিন্তু কীভাবে, কী করবে সে এবার ব্যবসা বাঁচাতে, সেটাই দেখার। 

">

গল্পে সম্প্রতি দেখানো হয়েছে, রায়ান পারুলকে তার ব্যবসা নিয়ে শর্ত দিচ্ছে। জানিয়ে দেয়, পাবলোর থেকে যদি পারুল ইনভেস্টমেন্ট নেয় তাহলে পারুলের কোম্পানিতে তবে আর থাকবে না সে। নিজের আলাদা কোম্পানি বানাবে। আলাদা হয়ে যাবে। রায়ানের এই শর্তের খবর পৌঁছিয়ে যায় শিরিনদের কাছে। তারা উৎসাহিত হয় যে পারুল আর রায়ানের মধ্যে ভুল বোঝাবুঝি এবং দূরত্ব বাড়ছে ব্যবসা নিয়ে। এবার সেটাকে হাতিয়ার করে নায়িকাকে আরও বড় বিপদে ফেলার পরিকল্পনা করে শিরিন। পারুল যেখান থেকে চাল কেনার পরিকল্পনা করেছে, সেখানে সেই ক্ষেতে আগুন ধরিয়ে দেয় শিরিন। ব্যবসার এই ক্ষতিতে মাথায় হাত পারুলের। সেখান থেকে ঘুরে দাঁড়াতে না দাঁড়াতে এই বিপদ। 

'পরিণীতা' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রোজ সম্প্রচারিত হয়। এটি রোজ রাত ৮ টা নাগাদ দেখা যায়। তবে এই বিশেষ পর্বটি ২২ মে দেখানো হবে, টানা ১ ঘণ্টা। 'পরিণীতা' ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় ঈশানি এবং উদয় প্রতাপ সিং রয়েছেন। টিআরপি তালিকায় প্রথম স্থান হাতছাড়া হয়েছে এই সপ্তাহে এই মেগার। ৪.৬ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এবার গল্পের এই টুইস্ট যে ধারাবাহিকটিকে আরও আকর্ষণীয় করে তুলতে চলেছে সেটা নিঃসন্দেহে বলা যায়।