জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনই ভয়ঙ্কর বিপদের মুখে টলি নায়িকা! মৃত্যুর মুখে পড়বে বিদ্যা ব্যানার্জি? ইতিমধ্যেই টানটান উত্তেজনাপূর্ণ প্রোমো এসেছে। দেখা যাচ্ছে, পরশুরামের নিশানায় সৌরভ। সৌরভের পিছনে ধাওয়া করেছে সে। সৌরভ নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। এর মধ্যেই বিদ্যা জগন্নাথের স্নান যাত্রার জন্য বেরোয়।
সৌরভ কায়দা করে বিদ্যাকেই টার্গেট করে। পরশুরামের হাত থেকে বাঁচতে বিদ্যার মাথায় বন্দুক ধরে সে। হঠাৎই এরকম পরিস্থিতিতে চমকে ওঠে বিদ্যা। এবার কী হবে? পরশুরাম কি পারবে সৌরভের হাত থেকে বিদ্যাকে বাঁচাতে? আর বিদ্যাকে বাঁচাতে গিয়ে কি সৌরভ আবার হাত ফসকে বেরিয়ে যাবে তাঁর? উত্তরের অপেক্ষায় দর্শক মহল।
'পরশুরাম আজকের নায়ক' ও 'প্রোফেসার বিদ্যা ব্যানার্জি' স্টার জলসার এই দুই ধারাবাহিকের মিশেলে আসছে এই টানটান উত্তেজনাপূর্ণ বিশেষ পর্ব।
কিছুদিন আগেই দেখানো হয়েছে, বিপদে পড়েছে পরশুরাম এবং তটিনীর দুই সন্তান। তাঁদের বাঁচাতে মরিয়া নায়ক। কিন্তু সে যে বেঁচে আছে, এবং ছদ্মবেশে দিন কাটাচ্ছে সেটা তো তাঁর পরিবারের কেউ জানে না। এমন অবস্থায় দুই সন্তানকে কী করে বাঁচাবে সে? ছদ্মবেশে, ত্রিশূল হাতেই সন্তানদের উদ্ধার করতে যাবে পরশুরাম।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, চলতি সপ্তাহে এক থেকে তিন নম্বরে নেমে এসেছে 'পরশুরাম আজকের নায়ক'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৮। পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ সম্প্রচারিত হয়। এই মেগা প্রতিদিন রাত আটটা থেকে দেখা যায়। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন ইন্দ্রজিৎ বসু, তৃণা সাহা।















