ভাষা দিবসের দিন চলতি বছরের বঙ্গ সম্মানের তালিকা প্রকাশ্যে এল। সিনেমা জগতে অবদানের জন্য বিশেষ সম্মান পাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই বছর বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হলেন অভিনেতা। এছাড়া বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ সম্মান কারা পেলেন জেনে নিন।
গায়ক নচিকেতা চক্রবর্তী বঙ্গবিভূষণ পেয়েছেন। গানের জগতে অবদানের জন্য এই বছর একই সম্মানে সম্মানিত হলেন বিশিষ্ট গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ তথা গায়ক বাবুল সুপ্রিয়ও এই বছর এই সম্মান পাচ্ছেন।
বঙ্গবিভূষণ পাচ্ছেন অনন্ত মহারাজ, শিবাজী চট্টোপাধ্যায়, গণেশ চন্দ্র হালুই-ও। এই তালিকায় নাম রয়েছে কবি, গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়েরও।
অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়া বঙ্গভূষণ সম্মান পাচ্ছেন গায়ক মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি। কার্তিক দাস বাউল, অদিতি মুন্সীও একই সম্মান পাচ্ছেন।
এবারের বঙ্গভূষণের তালিকায় নাম রয়েছে কলেন্দ্র নাথ মান্ডি, শ্যামচাঁদ বাগদি, নন্দলাল বাউরি, মৃণাল কান্তি বিশ্বাস, চন্দন লোমজেল, নাজমুল হক, সমরেশ চৌধুরী, বিবেক কুমার।
