সদ্যই বড়পর্দায় মুক্তি পেয়েছে 'ধুরন্ধর ২'। রণবীর সিং অভিনীত ধুরন্ধর: দ্য রিভেঞ্জ মুক্তি পেতেই হইচই ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। তবে আগের বারের মতোই এবারও এই ছবি পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যে মুক্তি পায়নি। কিন্তু খাতায় কলমে যতই ব্যান থাকুক না কেন, 'ধুরন্ধর' ছবির আকর্ষণ এবং সেটা নিয়ে দর্শকদের মাতামাতি যে জায়গায় পৌঁছেছে সেখান থেকে নিজেদের সংযত রাখা বড়ই কঠিন! ফলে পাকিস্তানের এক সাংবাদিক সম্প্রতি এই ছবির পাইরেটেড ভার্সন দেখার একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন। আর তারপরই পড়েছে হইচই। 

কী ঘটেছে? এই ব্যক্তি যে ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর বাড়ির টিভিতে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবির পাইরেটেড ভার্সন দেখছেন। এক্স হ্যান্ডেলে খালিদ মাহমুদ নামক এই ব্যক্তি যিনি তাঁর পরিচয় হিসেবে পাকিস্তানের সাংবাদিক লিখে রেখেছেন 'ধুরন্ধর ২' দেখার ভিডিও পোস্ট করেছেন। আর সেই ভিডিও থেকে এটা স্পষ্ট যে এটি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে কোনও হল থেকে। এই ভিডিও পোস্ট করে তিনি এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন, 'ধুরন্ধর ২ দেখছি লাহোরে বসে।' তিনি এই পোস্টে আবার আদিত্য ধরকে মেনশন করেছেন। হ্যাশট্যাগ ব্যবহার করে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' লিখেছেন। 

এই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে। অনেকেই মজা পেয়েছেন, মিম বানিয়েছেন। এক ব্যক্তি মশকরা করে লেখেন, 'টিভির স্ক্রিনে ফাটল। মনে হয় এতেই টি২০ এর ম্যাচ দেখেছিল।' আরও একজন লেখেন, 'এমন ছবি বানিয়েছে যে পাকিস্তানিরাও দেখছে।' কেউ আবার লিখেছেন, 'ভারতীয় চর পাকিস্তানে বসে ধুরন্ধর ২ দেখে নিজেই সেটা পোস্ট করেছে।' অন্য আরও এক ব্যক্তি লেখেন, 'ধন্যবাদ স্যার, আমাদের দেশের যে অজানা মুখেরা ওখানে কাজ করছেন তাদের একজনের সঙ্গে আলাপ করানোর জন্য।' 

?ref_src=twsrc%5Etfw">March 19, 2026

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'ধুরন্ধর ২' ছবিটির পরিচালনা করেছেন আদিত্য ধর। মুখ্য ভূমিকায় অর্থাৎ হামজার ভূমিকায় রয়েছেন রণবীর সিং। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আর মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন, প্রমুখ আছেন। ছবিটির প্রযোজনা করেছেন আদিত্য ধর এবং লোকেশ ধর। জল্পনা সত্যিই করে ছবিটিতে ইয়ামি গৌতমকে একটি ছোট্ট দৃশ্যে দেখা গিয়েছে।

বক্স অফিসে 'ধুরন্ধর ২' ছবিটি দ্বিতীয় দিন বিশ্বজুড়ে ৩৩৩ কোটি ৩৯ লাখ টাকা আয় করেছে। এর মধ্যে প্রথম দিন ভরিয়ে ১২১ কোটি ৩ লাখ টাকা আয় করেছে। আর বিদেশে ৪১ কোটি ৭৫ লাখ টাকা। দ্বিতীয় দিন ভারতে ৯৬ কোটি ৭৬ লাখ টাকা আয় করেছে।