পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এবং সাহসী গায়িকা জ্যাসমিন স্যান্ডলাস। নিজের চেনা ছন্দে গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে রাখাই তার স্বভাব। কিন্তু সম্প্রতি দেরাদুনের প্যারেড গ্রাউন্ডে ঘটে যাওয়া এক ঘটনা তাকে খবরের শিরোনামে এনে দাঁড় করিয়েছে। তবে কোনও নতুন হিট গানের জন্য নয়, বরং কনসার্ট শেষে ভক্তদের সঙ্গে দেখা করতে গিয়ে এক অনভিপ্রেত এবং অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিযোগ উঠেছে গায়িকার বিরুদ্ধে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে, যা দেখে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা।

দেরাদুনের প্যারেড গ্রাউন্ডে জ্যাসমিনের লাইভ পারফরম্যান্স দেখতে উপচে পড়েছিল হাজার হাজার মানুষের ভিড়। মঞ্চে আগুন জ্বালিয়ে জ্যাসমিন একের পর এক গেয়ে চলেন তার সুপারহিট গান ‘সিপ সিপ’, ‘শারারাত’ এবং ‘লাওয়াঁ’। গান শেষ হতেই সামনের সারিতে থাকা ভক্তরা গায়িকাকে উদ্দেশ্য করে চিৎকার শুরু করেন। অনেকেই জ্যাসমিনের দিকে বাড়িয়ে দেন গোলাপ ফুল এবং হ্যান্ডশেক করার জন্য হাত।ভক্তদের ভালবাসার প্রতি সম্মান জানিয়ে জ্যাসমিনও মঞ্চ থেকে কিছুটা নিচে নেমে আসেন ফুল গ্রহণ করতে এবং দর্শকদের শুভেচ্ছা জানাতে। আর ঠিক তখনই ঘটে সেই চরম বিপত্তি!

 

?ref_src=twsrc%5Etfw">July 18, 2026

 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গায়িকা যখনই হাত বাড়িয়ে ফুল নিচ্ছিলেন, তখনই ভিড়ের মধ্য থেকে কিছু অসাধু ব্যক্তি তার সঙ্গে অশালীন আচরণ এবং আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করে। বলা ভাল, জ্যাসমিনের স্তনে হাত ছুঁয়ে যায় তাঁর! 

ভিডিওটি শেয়ার করে এক নেটিজেন তীব্র ক্ষোভ প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, "ধুরন্ধর গায়িকা জ্যাসমিন স্যান্ডলাসকে দেরাদুনের কনসার্টে ভিড়ের মধ্যে হেনস্থা এবং আপত্তিকরভাবে স্পর্শ করা হয়েছে। গান শেষ করে উনি যখন ভক্তদের দেওয়া গোলাপ নিতে নিচে নামলেন, তখন কিছু মানুষ নিজেদের আসল চরিত্র দেখিয়ে ওঁকে অশালীন অস্বস্তিকরভাবে ছুঁয়ে ফেলল। আমাদের অন্যদের সম্মান করতে এবং ভদ্র আচরণ করতে শেখা উচিত। ঈশ্বরই জানেন এই উন্মত্ত জনতা কবে শিক্ষা পাবে!"

ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়তেই পাবলিক ইভেন্ট বা কনসার্টে তারকাদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের আচরণ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে।


দেরাদুনের এই অপ্রীতিকর ঘটনার মাত্র কয়েকদিন আগেই জ্যাসমিন স্যান্ডলাস নিজের ব্যক্তিগত জীবনের এক বিশাল সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। গত ১১ জুলাই দিল্লির কনসার্ট চলাকালীন মঞ্চে নিজের বাগদত্তা  শেখর চৌধুরীকে ডেকে নেন জ্যাসমিন। হাজার হাজার দর্শকের সামনে আঙুল উঁচিয়ে নিজের বাগদানের আংটি দেখিয়ে এনগেজমেন্টের বড় ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু সেই খুশির রেশ কাটতে না কাটতেই দেরাদুনের এই অনভিপ্রেত ঘটনা গায়িকার ভক্তদের মনে চরম ক্ষোভের জন্ম দিয়েছে।