৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে একাধিক বিভাগে অস্কারের ঘোষণা করা হয়েছে। ভারতীয় সময়ানুসারে সোমবার ভোরে বসেছিল বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে ঐতিহ্যশালী এই পুরস্কারের আসর। আমেরিকার ডলবি ডিজিট্যাল থিয়েটারে অনুষ্ঠিত হল ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসতথা অস্কার অনুষ্ঠান। গত বছরের মত এবারও এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় কৌতুকশিল্পী কোনান ও ব্রায়ান। কাদের মুকুটে উঠল সেরার শিরোপা? ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে কারও ভাগ্যে শিকে ছিঁড়ল, তো কেউ ফিরলেন হতাশা নিয়ে। চলতি বছরে বিভিন্ন বিভাগে একাধিক অস্কার জিতেছে ‘সিনার্স’ এবং ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’।
সেরা ছবি: ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’
সেরা পরিচালক: পল থোমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার )
সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান ( সিনার্স )
সেরা অভিনেত্রী: জেসি বাকলি ( হ্যামনেট )
সেরা সহ-অভিনেত্রী: অ্যামি ম্যাডিগন (উইপেনস )
সেরা সহ- অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার)
সেরা মৌলিক চিত্রনাট্য: রায়ান কুগলার (সিনার্স)
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: পল থোমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার)
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: দ্য গার্ল হু ক্রায়েড পার্লস
সেরা আন্তর্জাতিক ফিচার: সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে)
সেরা ডকুমেন্টারি ফিচার: মিঃ নোবডি এগেইনস্ট পুতিন
সেরা ভিজ্যুয়াল এফেক্টস: অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ
সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স
সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার
সেরা সঙ্গীত (অরিজিনাল স্কোর): সিনার্স
সেরা মৌলিক গান: গোল্ডেন (কে পা যেমন হান্টার্স)
সেরা পোশাকশিল্পী :কেট হলি (ফ্র্যাঙ্কেনস্টাইন)
