সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

বডি শেমিংয়ে জেরবার ম্রুনাল! কীভাবে বাঁচিয়েছিলেন অক্ষয়? 

ম্রুনাল ঠাকুর সম্প্রতি মুখ খুলেছেন বডি শেমিং নিয়ে। জানিয়েছেন এই একটা বিষয় নিয়ে তাঁকে চরম ভুগতে হয়েছে। লড়াই করতে হয়েছে। সেই সময় তাঁর রক্ষাকর্তা হয়েছিল অক্ষয় কুমারের মন্ত্র। এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন বিগত কয়েক বছর ধরে তাঁকে লাগাতার বডি শেমিং ফেস করেছেন। তাঁর ওজন বৃদ্ধি নিয়ে অনলাইনে ক্রমাগত কটাক্ষের মুখে পড়েছেন। আর সেই সময় অক্ষয় কুমার তাঁকে নিজেকে নতুন করে ভালবাসতে, আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেন। ম্রুনালের কথায়, 'এমনও দিন গেছে যখন আমি কাঁদতে কাঁদতে ঘুমাতে গিয়েছি। ঘুমের মধ্যে কেঁদেছি। চোখ মুখ ফুলিয়ে উঠেছি। এরপর আমার সঙ্গে অক্ষয় স্যারের দেখা হয়। উনি আমায় বলেন আমি সুন্দরী। আমি নিজের মতো নিজেকে ধরে রেখেছি দেখে তিনি খুশি। তিনি এও বলেন কোনও চরিত্রের জন্য ওজন কমাতে হলে কমিও।' সেই সময় থেকে তিনি যেন নিজেকে নতুন করে ভালবাসতে শুরু করেন। 

মাতৃত্ব এবং গর্ভাবস্থা, দুটোকেই ক্যাটরিনা 'যোদ্ধা'র মতো সামলেছেন, দাবি ভিকির! 

ভিকি কৌশল সম্প্রতি জানিয়েছেন তিনি মুগ্ধ তাঁর স্ত্রীকে দেখে। শুধু তাই নয়, তাঁর মতে ক্যাটরিনা কাইফ যেন একজন প্রকৃত 'যোদ্ধা'। এই বিষয়ে তিনি একটি অ্যাওয়ার্ড শোতে নেহা ধুপিয়াকে বলেন, 'বাবা হওয়ার অনুভূতি অসাধারণ। ও এখন ৩ মাসের। সন্তান যখন মাত্র তিন মাসের হয়, বাবাদের করণীয় খুব কমই থাকে। আমি শুধু ওর মায়ের চিয়ারলিডার হতে চাইছি। আর এখন ওর বড় হওয়ার অপেক্ষা করছি, যাতে ওর জন্য আমিও কিছু করত পারি। এখন ওর মা সুপারহিরো। ও পুরো যোদ্ধার মতো গর্ভাবস্থা এবং মাতৃত্বকে সামলাচ্ছে। ওকে নিয়ে আমি গর্বিত। খুব ভালবাসি।' এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের সন্তানের নাম বিহান। 

কমেডি থেকে হঠাৎ বিরতি! কারণ জানিয়ে কী বললেন জাকির? 

কমেডিয়ান জাকির খান সম্প্রতি মুখ খুলেছেন যে তিনি কেন কমেডি থেকে বিরতি নিয়েছেন। তাঁর স্বাস্থ্য নিয়ে যে জল্পনা রটেছে সেটাও কতটা সত্যি সেটা জানালেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাকির খান জানিয়েছেন তাঁর অনেক লেখার কাজ বাকি আছে। গত ছয় বছর ধরে তিনি সেটা শেষ করতে পারছেন না। তাঁর স্বাস্থ্য খারাপ, শরীর খারাপ, কিন্তু সেটা গুরুতর নয়। ফলে এই খবর যে তাঁর অনুরাগীদের জন্য বেশ স্বস্তিদায়ক সেটা বলার অপেক্ষা রাখে না। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, আগামী চার থেকে পাঁচ বছর এই বিরতির ফেজ চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন জাকির খান।