টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

প্রবীণ অভিনেতা স্বামীর চরিত্রে থাকায় আপত্তি ম্রুনালের

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর সম্প্রতি তাঁর আসন্ন ছবি সন অফ সর্দার ২ এ কাজের অভিজ্ঞতা নিয়ে মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, ছবিতে তাঁর চরিত্রের স্বামীর ভূমিকায় একজন “প্রবীণ অভিনেতা” থাকবেন—এ কথা তিনি আগে জানতেন না। এই কারণে তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন। 
ছবিতে মৃণাল ‘রাবিয়া’ চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তাঁর স্বামীর ভূমিকায় দেখা গেছে চাঙ্কি পান্ডেকে। শুধু তাই নয়, তিনি আরও জানান যে ছবির এডিটিংয়ের সময় তাঁর কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ দেওয়া হয়েছে, যা তাঁকে হতাশ করেছে। বিশেষ করে একটি আবেগঘন দৃশ্য, যা গল্পের জন্য গুরুত্বপূর্ণ ছিল, সেটিও বাদ পড়ে যায়।
তবে এই সব কিছুর পরেও ম্রুণাল জানিয়েছেন, তাঁর কোনও আফসোস নেই এবং টিমের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও ভালো রয়েছে।

সময় রায়না বাক্যবাণে বিঁধলেন সুনীল পালকে 


স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়না সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রবীণ কৌতুকশিল্পী সুনীল পালকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেন, সুনীল পালের মানসিক স্থিতি নেই এবং  তিনি একজন “ফ্রাস্ট্রেটেড মানুষ”। সময়ের মতে, কেউ যদি অন্যকে নিয়ে খারাপ কথা বলে, তাহলে তাঁর নিজের মধ্যেই কোনও সমস্যা বা অসন্তোষ কাজ করছে। তিনি আরও বলেন, তিনি এসব মন্তব্যে অপমানিত হন না, বরং সুনীল পালের জন্য খারাপই লাগে। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কপিল শর্মা কখনও এই ধরনের আচরণ করেননি কারণ তিনি মানসিক ভাবে শান্ত৷


ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড কি ছুঁয়ে ফেলবে ধুরন্ধর? 

রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর ২' বক্স অফিসে চতুর্থ সপ্তাহেও দারুণ পারফর্ম করছে। মুক্তির ২৮ দিন পরেও ছবিটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে৷ এবং এখনও সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা হওয়ার দৌড়ে টিকে আছে। রিপোর্ট অনুযায়ী, ২৮ দিনের শেষে ছবিটির ভারতে মোট আয় প্রায় ১,০৯৯.৭২ কোটি। সব মিলিয়ে ছবিটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১,৭৩৩.২০ কোটি। তবে এখনও সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির রেকর্ড ভাঙতে পারেনি ধুরন্ধর৷ বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, সামনে বড় কোনও প্রতিযোগিতা না থাকলে এই ছবিটি সহজেই ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড ছুঁয়ে ফেলতে পারে।