'সুপার ৩০' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ম্রুনাল ঠাকুর এবং হৃতিক রোশন। তাঁদের অনস্ক্রিন জুটি অনেকের মনে ধরেছিল। এবার এই ছবিতে কাজ করার সময় ঘটা এক অদ্ভুত ঘটনার কথা প্রকাশ্যে আনলেন খোদ অভিনেত্রী। 

ম্রুনাল ঠাকুর অভিনীত 'দো দিওয়ানে শেহের ম্যায়' ছবিটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে। এই ছবির প্রচারে এসে একটি ইউটিউব চ্যানেললে অভিনেত্রী জানান তাঁর প্রাক্তন প্রেমিক হৃতিক রোশনকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন। কিন্তু কেন? আর এই ঘটনার কারণে কী ঘটিয়েছিলেন তিনি? 

ম্রুনাল ঠাকুর সেই ঘটনার স্মৃতি হাতড়ে বলেন, তিনি যখন 'সুপার ৩০' ছবিটির জন্য শুটিং করছিলেন, সেই সময় হৃতিক রোশনকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন থাকেন ম্রুনালের প্রেমিক। 

এই বিষয়ে ম্রুনাল বলেন, 'এই ছেলেটি স্ক্যান্ডিনেভিয়ান ছিল। ও ভেবেছিল আমি অনেক সুন্দর দেখতে পুরুষের সঙ্গে ঘুরি এবং শুটিং করি। যেমন হৃতিক রোশন। তো ও সেই কারণে এত বেশি যে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে যে জোরকদমে ওয়ার্ক আউট করা শুরু করে। ১৫ থেকে ১৭ কেজি ওজন কমিয়ে ফেলে। মাসল বানায়।' অভিনেত্রী আরও বলেন, 'পরে আমি দেখলাম ও শরীর চর্চা করা বন্ধ করে দিল। যা ইচ্ছে তাই খেতে শুরু করল। এই করে ২০ কেজি ওজন বাড়িয়ে ফেলে। যখন ওকে কারণ জিজ্ঞেস করি বলে, ও নাকি ক্লান্ত হয়ে গিয়েছে বাকিদের সঙ্গে পাল্লা দিতে দিতে।' 

প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তি পেয়েছিল 'সুপার ৩০' ছবিটি। এখানে মুখ্য ভূমিকায় ছিলেন হৃতিক রোশন এবং ম্রুনাল ঠাকুর। বিকাশ বহেল ছবিটির পরিচালনা করেছিলেন, লিখেছিলেন সঞ্জীব দত্ত। এই ছবিতে উঠে এসেছিল আনন্দ কুমার নামক এক গণিতজ্ঞের কথা। এটি একটি আত্মজীবনীমূলক ছবি ছিল। বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছিল ছবিটি।