চলতি বছরের গোড়ার দিকে বিচ্ছেদ ঘোষণা করেছে মাহি ভিজ এবং জয় ভানুশালি। দীর্ঘ ১৬ বছরের সম্পর্কের ইতি টেনেছেন তাঁরা। বর্তমানে প্রাক্তনের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক কেমন, সেটাই এদিন প্রকাশ্যে আনলেন।
মাহি ভিজ সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন বিচ্ছেদের পর তাঁদের সম্পর্ক আরও ভাল হয়েছে। তাঁর এবং জয়ের মধ্যে কোনও তিক্ততা নেই। বরং তাঁরা এখন প্রিয় বন্ধু হয়ে উঠেছেন।
'তুম হো না ঘর কী সুপারস্টার' শোয়ের একটি এপিসোডে অতিথি হয়ে আসেন মাহি। সেখানেই সঞ্চালক রাজীব খান্ডেলওয়াল অভিনেত্রী জিজ্ঞেস করেন তাঁর ব্যক্তিগত জীবনে কি এমন কোনও সময় এসেছে যেখানে তিনি যেমন প্রত্যাশা করেছেন, চেয়েছেন তেমনটা হয়নি। শুধু তাঁর বাবার সাপোর্ট তাঁর পাশে ছিল। এই সময়টা তাঁরা দুজন কীভাবে সামলেছিলেন? সেই সময়ই মাহি জানান তিনি জীবনে যাই সিদ্ধান্ত নিন না কেন, তাতে তাঁর বাবার সমর্থন পেয়েছেন। অভিনেত্রীর কথায়, 'আমার বাবা কেবল চেয়েছে আমি যেন জীবনে ভাল থাকি।'
জয়ের সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক কেমন সেটা জানিয়ে বলেন, ' জয় এখন আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার পরিবার। আমার বাবার ওর বাড়ি যায়, একসঙ্গে বসে চা খায়। ও আমাদের বাড়ি আসে। আমাদের মধ্যে খুবই ভাল সম্পর্ক। আর আমি খুব খুশি যে আমাদের মধ্যে কোনও তিক্ততা নেই। আমরা এখনও একই পরিবারের মতো একসঙ্গে থাকি। একে অন্যের পাশে থাকি।'
তিনি এদিন তাঁর বাবার প্রসঙ্গে বলেন, ' যখন আমাদের বিচ্ছেদ হয় তখন খালি মনে হতো কেউ যেন প্রশ্ন না করে। চুপ থাকো। আমার বাবা তাই থাকত। কোনও প্রশ্ন করেনি। বলেননি এটা ভুল, বা এটা হবে, সেটা হবে।'
মাহি তাঁর কথায় কথায় এদিন বলেন, অনেক সময়ই মহিলারা চান যেন তেন প্রকারে সম্পর্ক টিকিয়ে রাখতে, কারণ বিয়ে ভেঙে বাপের বাড়ি ফিরে গেলে অনেক কথা শুনতে হয়। কিন্তু তিনি যখন সম্পর্ক শেষ করে বাড়ি ফিরে আসেন তাঁরা বাবা কোনও প্রশ্ন করেননি।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০১০ সালে সাতপাকে বাঁধা পড়েন মাহি এবং জয়। তাঁরা দুটো সন্তানকে দত্তক নেন, রাজবীর এবং খুশি। ২০১৯ সালে এইভিএফের মাধ্যমে তাঁদের মেয়ে হয়। ২০২৬ সালের জানুয়ারি মাসে তাঁরা তাঁদের ১৬ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন।















