২০০৮ সালের ২৬ নভেম্বর।ভারত ভাগ্য বিধাতা’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে কঙ্গনা জানান, সেদিন তিনি অভিনেত্রী সাহানা গোস্বামীর বাড়িতে পার্টি করছিলেন। মুম্বই জুড়ে যখন চলছিল ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ জঙ্গি হামলা, তখন বলিউডের একদল তরুণ অভিনেতা-অভিনেত্রী মেতে ছিলেন পার্টিতে। সম্প্রতি সেই রাতের স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউত। সবাই যখন নাচ-গানে ব্যস্ত, ঠিক সেই সময় ঘরে প্রবেশ করেন পরিচালক মহেশ ভাট৷ 

তিনিই প্রথম টেলিভিশন চালিয়ে উপস্থিত সবাইকে জানান যে মুম্বইয়ে জঙ্গি হামলা শুরু হয়েছে।
কঙ্গনার কথায়, “আমরা তখন নাচছিলাম, আনন্দ করছিলাম। ভট্ট সাহেব এসে টিভি চালাতে বললেন। তারপর জানালেন, শহরে জঙ্গি হামলা চলছে।” 

অভিনেত্রী আরও জানান, প্রথমে তাঁরা বুঝতেই পারেননি পরিস্থিতির ভয়াবহতা কতটা। বাড়ি ফিরে যাবেন নাকি সেখানেই থাকবেন, তা নিয়েও আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত ভট্ট তাঁদের কিছুক্ষণ অপেক্ষা করে খবর দেখার পরামর্শ দেন।


প্রসঙ্গত, কঙ্গনার নতুন ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’ ২৬/১১ হামলার পটভূমিতে তৈরি। ছবিতে তুলে ধরা হয়েছে মুম্বইয়ের কামা হাসপাতালের সেই সব নার্স ও ওয়ার্ডবয়দের সাহসিকতার কাহিনি, যাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে শত শত মানুষকে রক্ষা করেছিলেন। কঙ্গনা এই ছবিতে এক সাহসী নার্সের ভূমিকায় অভিনয় করেছেন।

১৮ বছর পর সেই বিভীষিকাময় রাতের স্মৃতি তুলে ধরে কঙ্গনার এই মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। একই সঙ্গে তাঁর নতুন ছবিটিও ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।