বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ, আর সেই পার্বণের তালিকায় সবচেয়ে আগে থাকে ‘পয়লা বৈশাখ’। বাংলা নববর্ষের এই শুভক্ষণকে রঙিন করে তুলতে সেজে উঠেছে সান বাংলার জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর সেট। সম্প্রতি এক বিশেষ পর্বের শুটিংয়ে সেখানে চাঁদের হাট বসেছিল। সান বাংলার একগুচ্ছ জনপ্রিয় ধারাবাহিকের নায়ক-নায়িকারা মিলে হইহুল্লোড় আর আড্ডায় বরণ করে নিলেন নতুন বছরকে।
‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর এই বিশেষ পর্বে উপস্থিত ছিলেন দর্শকদের অতি প্রিয় সব চরিত্র। ‘বৃন্দাবন বিলাসিনী’র কৃষ্ণ ও বিনু থেকে শুরু করে ‘ভালোবাসার রং রুট’-এর রূপাই ও রেহান, প্রত্যেকেই নিজেদের অনস্ক্রিন রসায়ন নিয়ে ধরা দিলেন গেম শো-এর মঞ্চে। এছাড়াও ছিলেন ‘রূপমতী’ ধারাবাহিকের রূপমতী ও দেবদত্ত এবং ‘সোহাগে আদরে’র সোহাগ ও সূর্য। সবমিলিয়ে বাংলা নববর্ষের এই উদযাপন হয়ে উঠেছিল তারকাময়।

উৎসবের মেজাজ মানেই নাচ আর গান। এই বিশেষ পর্বেও তার ব্যতিক্রম হয়নি। প্রিয় তারকাদের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন উপস্থিত দর্শকরা। ‘১০০ বৃন্দাবন’ গানের ছন্দে স্টেজ মাতালেন ‘বৃন্দাবন বিলাসিনী’র এই প্রিয় জুটি কৃষ্ণ ও বিনু:
রূপমতী ও দেবদত্ত ট্রেন্ডিং গান ‘লাগে উরা ধুরা’-র তালে তাঁদের এনার্জেটিক পারফরম্যান্স সবাইকে মাতিয়ে রাখে। ‘ফুলকলি’ গানের ছন্দে মিষ্টি পারফরম্যান্স উপহার দেন রূপাই ও রেহান। একইসঙ্গে সোহাগ ও সূর্য জনপ্রিয় গান ‘আসো না ভালোবাসো না’-র তালে দুর্দান্ত নাচ পরিবেশন করেন।

শুটিংয়ের ফাঁকে নাচে-গানে হুল্লোড় করার পাশাপাশি তারকারা ভাগ করে নিলেন তাঁদের ছোটবেলার পয়লা বৈশাখের স্মৃতি। নতুন জামা পরা, বাড়িতে বিশেষ রান্নাবান্না আর চৈত্র সেলের কেনাকাটা নিয়ে আড্ডায় উঠে এল নস্টালজিয়া।
নতুন বছর মানেই নতুন শুরু। সান বাংলার এই বিশেষ প্রয়াস দর্শকদের জন্য এক বড় উপহার। আপনিও যদি আপনার প্রিয় তারকাদের এই আনন্দ উৎসবে সামিল হতে চান, তবে মিস করবেন না ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর এই বিশেষ পর্ব।
আগামী ১৫ই এপ্রিল, সন্ধে ৭টায়, শুধুমাত্র সান বাংলার পর্দায়। প্রিয় ধারাবাহিকের চরিত্রদের সঙ্গে নিয়ে জমিয়ে উদযাপন করুন এবারের শুভ নববর্ষ।
















