কুসুম ধারাবাহিকের গল্পে নতুন টুইস্ট আসছে। এমনই নতুন চরিত্র এন্ট্রি নেওয়ায় গল্প জমে উঠেছে, এবার জোড়া বিপদে পড়তে চলেছে নায়িকা কুসুম। জোড়া ষড়যন্ত্রের মুখে পড়ে কী ঘটবে তার সঙ্গে?
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে এদিন কুসুম ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে জোড়া ষড়যন্ত্রের শিকার হতে চলেছে নায়িকা। একদিকে দেবলীনা তো আছেই। সে জেল থেকে বেরিয়ে এবার প্রতিশোধ নেবে কুসুমের উপর। খলনায়িকার মুখোমুখি হতে হবে তাকে। যদিও কোন বিপদে ফেলবে দেবলীনা কুসুমকে সেটা প্রোমোতে প্রকাশ্যে আনা হয়নি।
অন্যদিকে রয়েছে মেঘা। দেবলীনার সঙ্গে মুখোমুখি টক্করে কুসুম যখন বিপর্যস্ত, সেই সময়ই ষড়যন্ত্রের বিরাট চাল চালবে মেঘা। সে কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে সরানোর তোড়জোড় শুরু করবে। এই জোড়া ষড়যন্ত্রের মোকাবিলা কীভাবে করবে কুসুম সেটাই দেখার। এই ক্ষেত্রে আয়ুষ্মান কি সাহায্য করবে তাকে, নাকি একাই এই কঠিন লড়াই লড়বে নায়িকা সেটার উত্তর আগামী দিনে পাওয়া যাবে।
এদিন এই প্রোমো প্রকাশ্যে আসার পর দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। একদিকে অনেকেই যেমন জানিয়েছেন যে তাঁরা গল্পের নতুন মোড়ের জন্য অপেক্ষা করছেন। তেমন আবার, কেউ কেউ বলেছেন এভাবে ছবি দিয়ে খাপছাড়া প্রোমো কেন দেওয়া হয়। ঠিকঠাক প্রোমো দেওয়ার দাবি করেছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, কুসুম ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রোজ সম্প্রচারিত হয়। এটি প্রতিদিন বিকেল সাড়ে ৫ টা থেকে দেখা যায়। তবে এই বিশেষ পর্ব আগামী ৫ এবং ৬ ফেব্রুয়ারি দেখানো হবে এক ঘণ্টা করে, অর্থাৎ বিকেল সাড়ে ৫ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত।
