'কুসুম' ধারাবাহিকে আসছে বড়সড় চমক। বিবাহিত কুসুমের আবার বিয়ে দিতে চায় ইন্দ্রাণী! এই ঘটনা জানতে পেরেই তুলকালাম শুরু করবে নায়িকার বাবা। শেষ পর্যন্ত কী ঘটবে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কুসুম' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়। সেখানে দেখা যায় কুসুমের জন্য পাত্র খুঁজছে ইন্দ্রাণী। শুধু তাই নয়, সেই বিষয়ে কুসুমের বাবাকেও বলে সে। পাত্রের ছবি দেখায়। সেটা দেখেই ক্ষেপে লাল নায়িকার বাবা। হবে নাই বা কেন! কুসুম আর আয়ুষ্মান যে তাকে জানিয়েছে তারা ইন্দ্রাণীর সম্মতিতেই বিয়ে করেছে। কিন্তু আদতে যে তারা সেটা করেনি, এমনকী আয়ুষ্মানের মা বিষয়টার কিছুই জানে না, সেটা জানতে এবং বুঝতে পেরে ক্ষেপে যায় কুসুমের বাবা। নায়িকা তাকে বোঝানোর চেষ্টা করলেও, কোনও লাভ হয় না। উল্টে জামাইকে কষিয়ে এক চড় মেরে দেয় সে। 

এখন এটাই দেখার পালা, যেখানে একদিকে আয়ুষ্মানের বিয়ের কথা চলছে, সেখানে আরও একদিকে কুসুমেরও কি বিয়ে পাকা করে ফেলবে ইন্দ্রাণী? নাকি এবার সমস্ত সত্যি সামনে আসবে, সে জানতে পারবে কুসুম আদতে তার পুত্রবধূ, সেটাই দেখার। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)