সদ্যই বাড়ির অমতে বিয়ে করেছিলেন। বিয়ের ক'টা দিন কাটতে না কাটতেই দুর্ঘটনার কবলে পড়লেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেতা। ভাবছেন কে তিনি? 'কুসুম' ধারাবাহিকের আয়ুষ্মান। তবে যা ঘটেছে পর্দায়, বাস্তবে নয়।
'কুসুম' ধারাবাহিকটি বর্তমানে টিআরপি তালিকায় সেরা পাঁচে নিজের জায়গা ধরে রেখেছে। গল্পেও সদ্যই এক নতুন চমক এসেছে। ইন্দ্রাণীর অমতে গণবিবাহের আয়োজনে গিয়ে সাতপাকে বাঁধা পড়েছে কুসুম, আয়ুষ্মান। তারপরই কিনা বড়সড় দুর্ঘটনার কবলে পড়বে নায়ক! কী ঘটতে চলেছে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের 'কুসুম' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে কুসুমের বাবা মেয়েকে বলছে যেহেতু বিয়ের পর প্রথমবার সে শ্বশুর বাড়ি যাবে, তাই তিনি নিজে মেয়েকে এবং মেয়ের সব জিনিসকে ওই বাড়ি দিয়ে আসবেন। এই কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে নায়িকা আর আয়ুষ্মানের। ইন্দ্রাণী যে কিছুই জানে না ওদের বিহী ব্যাপারে! তাহলে?
আয়ুষ্মান কুসুমকে বলে যেভাবেই হোক কুসুমের বাবাকে আটকাতে। কিন্তু সে যত যাই বলুক তাদের ক্ষতি করার প্ল্যান কষে চলেছে দেবলীনা। সন্ধ্যায় কুসুম যখন আয়ুষ্মানের আসার অপেক্ষা করছে সেই সময়ই তার ঘরের প্রদীপ নিভে যায়। অমঙ্গলের ইঙ্গিত দেয়। আর ওদিকে দেখা যায় আয়ুষ্মান ফোন ঘাঁটতে ঘাঁটতে একটি গাড়ির একদম সামনে চলে আসে। তবে কি সে দুর্ঘটনার কবলে পড়বে? কী হবে এবার কুসুম আর আয়ুষের সেটা জানা যাবে আগামী পর্বে।















