'কুসুম' ধারাবাহিকে আসছে টানটান মোড়। বিয়ের পর এতদিন অনেক লুকোছাপা চলেছে। নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেনি আয়ুষ্মান এবং কুসুম। উল্টে তো কুসুম স্যামের কথায় নিজেকে সরিয়ে পর্যন্ত নিতে চেয়েছিল বরের জীবন থেকে। তবে এবার সমস্যা আড়ালের শেষ। মায়ের সামনেই কুসুমকে স্ত্রী হিসেবে স্বীকৃতি এবং পরিচয় দেবে আয়ুষ্মান। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কুসুম' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, আয়ুষ্মানের বিয়ের তোড়জোড় চলছে। তার আগে স্যামকে বেধড়ক মারছে ইন্দ্রাণী। নিজের হাতে তাকে শায়েস্তা করে ছেলের বিয়ের দিকে মন দেয়। আর তখনই ঘটে বিপত্তি। ইন্দ্রাণীকে ছেলেকে বরণ করা থেকে আটকানো হয়। আয়ুষ্মান কুসুমকে নিয়ে আসে সকলের সামনে। জানায় কুসুম তার বিবাহিত স্ত্রী, কুসুমের পরিচয় এখন সে কুসুম গাঙ্গুলি। ছেলের মুখে এই কথা শুনে আকাশ থেকে পড়ে ইন্দ্রাণী। 

এখন এটাই দেখার পালা কুসুমকে ইন্দ্রাণী নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেয় কিনা। নাকি গল্পের আবারও অন্য কোনও নতুন মোড় আসে সেটাই দেখার। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)