'কুসুম' ধারাবাহিকটি বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে টানা টিআরপি তালিকায় চমক দেখাচ্ছে। সেরা ১০ তো বটেই, কখনও কখনও সেরা পাঁচেও উঠে আসছে। এর মধ্যেই শীঘ্রই আবারও এই ধারাবাহিকের সম্প্রচারের সময় বদলাতে চলেছে, আর একই সঙ্গে গল্পে আসছে নতুন টুইস্ট।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কুসুম' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে কুসুমের বাবা আয়ুষ্মানকে জানাচ্ছে তারা আর এখানে থাকবে না। গ্রামে ফিরে যাবে। আর সেই সময়ই তাদের আটকাতে আয়ুষ মিথ্যে বলে বসে। কুসুমের বাবাকে জানায় ইন্দ্রাণী তাদের সম্পর্ক মেনে নিয়েছে, এই বিয়েতে তার কোনও আপত্তি নেই। কিন্তু নায়িকা নিজে মানতে পারে না, সে জানে এটা ভুল এবং মিথ্যে।
কুসুম এভাবে ইন্দ্রাণীর অমতে বিয়ে করায় রাজি হয় না। কিন্তু প্রেমিকাকে হারাতে চায় না আয়ুষ। তাই সে বলে, ইন্দ্রাণীর আয়োজিত গণবিবাহে তারা বিয়ে করবে, তাহলে তাতে পরোক্ষভাবে ইন্দ্রাণীর মত থাকবে। কুসুম রাজি হয়। এদিকে তাদের এই বিয়ের খবর পৌঁছয় ইন্দ্রাণীর কানে। সে কি মেনে নেবে? নাকি শেষ পর্যন্ত ভেস্তে যাবে আয়ুষ্মান, কুসুমের বিয়ে? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে।















